ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এবি ব্যাংকের নতুন এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

ছবি : সংগৃহিত
ফলো করুন

এবি ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। বুধবার (১৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন।

ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধিতে তার অভিজ্ঞতা রয়েছে।

এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্যাংকটির আমানতকারীদের আস্থা বৃদ্ধি, খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ২০২০ সালে ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি। সেখানে ব্যাংকের মূলধন শক্তিশালীকরণ ও সাংগঠনিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশের বাইরে দীর্ঘদিন ব্যাংকিং খাতেও কাজ করেছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের বিভিন্ন কৌশলগত কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

এর আগে ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকেও দায়িত্ব পালন করেন তিনি। স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি কার্যক্রম প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল।

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আস্থা আরও বাড়ানো, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং চলমান রূপান্তর কার্যক্রমকে এগিয়ে নিতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক এবি ব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

এবি ব্যাংকের নতুন এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

এবি ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। বুধবার (১৯ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন।

ব্যাংকিং খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক রূপান্তর এবং টেকসই প্রবৃদ্ধিতে তার অভিজ্ঞতা রয়েছে।

এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ব্যাংকটির আমানতকারীদের আস্থা বৃদ্ধি, খেলাপি ঋণ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

এর আগে ২০২০ সালে ব্যাংক এশিয়ায় প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি। সেখানে ব্যাংকের মূলধন শক্তিশালীকরণ ও সাংগঠনিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

দেশের বাইরে দীর্ঘদিন ব্যাংকিং খাতেও কাজ করেছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের বিভিন্ন কৌশলগত কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

এর আগে ঢাকায় ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকেও দায়িত্ব পালন করেন তিনি। স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি কার্যক্রম প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল।

আরিফ বিল্লাহ আদিল চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের আস্থা আরও বাড়ানো, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং চলমান রূপান্তর কার্যক্রমকে এগিয়ে নিতে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ