ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের তালিকায় সাতক্ষীরার দুই বাসিন্দা

ফলো করুন

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার (৩৫)। পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে স্থানীয় স্বজনদের কাছে এ মৃত্যুর খবর পৌঁছায়। জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন।

নিহত আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, কোমরের ব্যথার চিকিৎসার জন্য কয়েক দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। তবে এর আগেই কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর আসে।

সাজুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে কলকাতার একটি থানার একজন পুলিশ সদস্য ফোনটি ধরেন এবং অগ্নিকাণ্ডে তার মৃত্যুর বিষয়টি জানান। পরে ছবি দেখে পরিবারের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে সাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

অন্যদিকে, একই অগ্নিকাণ্ডে নিহত রেবতী সরকার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী। স্বজনরা জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রায় ১১ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন।

রেবতীর স্বামী ভবেশ সরকার পেশায় ইটভাটার শ্রমিক। পরিবারের সদস্যরা জানান, ফোনের মাধ্যমে তারা রেবতীর মৃত্যুর খবর পান।

এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, অগ্নিকাণ্ডে জেলার দুই বাসিন্দার মৃত্যুর খবর পাওয়ার পর তারা বিষয়টি যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

এর আগে মঙ্গলবার রাতে কলকাতার ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক রয়েছেন।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একটি পরিবারের চারজন এবং ঢাকার সাভারের এক বাসিন্দাও রয়েছেন।

ট্যাগ : কলকাতা অগ্নিকাণ্ড সাতক্ষীরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের তালিকায় সাতক্ষীরার দুই বাসিন্দা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতক্ষীরার দুই বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজু (৪৫) ও রেবতী সরকার (৩৫)। পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে স্থানীয় স্বজনদের কাছে এ মৃত্যুর খবর পৌঁছায়। জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিলেন।

নিহত আলিমুজ্জামান সাজু কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে। তিনি পেশায় ঘের ব্যবসায়ী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, কোমরের ব্যথার চিকিৎসার জন্য কয়েক দিন আগে ভারতে গিয়েছিলেন সাজু। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। তবে এর আগেই কলকাতার ওই হোটেলে অগ্নিকাণ্ডে তার মৃত্যুর খবর আসে।

সাজুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে কলকাতার একটি থানার একজন পুলিশ সদস্য ফোনটি ধরেন এবং অগ্নিকাণ্ডে তার মৃত্যুর বিষয়টি জানান। পরে ছবি দেখে পরিবারের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে সাজুর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

অন্যদিকে, একই অগ্নিকাণ্ডে নিহত রেবতী সরকার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভবেশ সরকারের স্ত্রী। স্বজনরা জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রায় ১১ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন।

রেবতীর স্বামী ভবেশ সরকার পেশায় ইটভাটার শ্রমিক। পরিবারের সদস্যরা জানান, ফোনের মাধ্যমে তারা রেবতীর মৃত্যুর খবর পান।

এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, হোটেলে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) জানিয়েছে, অগ্নিকাণ্ডে জেলার দুই বাসিন্দার মৃত্যুর খবর পাওয়ার পর তারা বিষয়টি যাচাই ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

এর আগে মঙ্গলবার রাতে কলকাতার ওই হোটেলে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং দুজন ভারতীয় নাগরিক রয়েছেন।

নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একটি পরিবারের চারজন এবং ঢাকার সাভারের এক বাসিন্দাও রয়েছেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ