ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন। জানাজাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান ডা. দীপু মনি। জানাজার সময় তাকে বহনকারী প্রিজন ভ্যানও মসজিদ প্রাঙ্গণে দেখা যায়।

জানাজা শেষে দীপু মনি গাড়ি থেকে নেমে শেষবারের মতো স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পরে নির্ধারিত প্রটোকল অনুযায়ী দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্যারোলের শর্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে আবার কারাগারে ফেরত নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য দীপু মনির পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

ট্যাগ : জানাজা ডা. দীপু মনি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেন। জানাজাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

স্বামীর জানাজায় অংশ নিতে কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান ডা. দীপু মনি। জানাজার সময় তাকে বহনকারী প্রিজন ভ্যানও মসজিদ প্রাঙ্গণে দেখা যায়।

জানাজা শেষে দীপু মনি গাড়ি থেকে নেমে শেষবারের মতো স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে দেখেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পরে নির্ধারিত প্রটোকল অনুযায়ী দীপু মনিকে আবার প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

প্যারোলের শর্ত অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে আবার কারাগারে ফেরত নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তার মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য দীপু মনির পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়। পরে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ