ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ বিশ্বসেরার মর্যাদা অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ অংশ নেন। আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশের অংশগ্রহণ হয়েছে।

পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরের জ্ঞানকে উৎসাহিত করতে সৌদি আরব প্রতিবছর এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের মেধা মূল্যায়ন ও সম্মান জানানোর ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত।

এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগ রাখা হয়। নারী বিভাগের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। আর পুরুষ বিভাগের মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় পবিত্র মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশের দুই হাফেজের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দেশের কোরআন শিক্ষার সুনাম আরও উজ্জ্বল করেছে।

ট্যাগ : কোরআন প্রতিযোগিতা হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ বিশ্বসেরার মর্যাদা অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতার ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক প্রতিনিধি হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) পবিত্র মসজিদুল হারামে আয়োজিত বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন হাফেজ অংশ নেন। আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশের অংশগ্রহণ হয়েছে।

পবিত্র কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসিরের জ্ঞানকে উৎসাহিত করতে সৌদি আরব প্রতিবছর এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্বের বিভিন্ন দেশের হাফেজদের মেধা মূল্যায়ন ও সম্মান জানানোর ক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত।

এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগ রাখা হয়। নারী বিভাগের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। আর পুরুষ বিভাগের মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় পবিত্র মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশের দুই হাফেজের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দেশের কোরআন শিক্ষার সুনাম আরও উজ্জ্বল করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ