বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে প্রেষণে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, এতদিন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নতুন নিয়োগের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে পরিবর্তন এলো।
মন্তব্যসমূহ