ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাড়ি আমদানির ব্যবসায় যুক্ত হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

ছবি : সংগৃহিত
ফলো করুন

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও নতুন যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গাড়ি বিক্রি ও আমদানির একটি প্রতিষ্ঠানে পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগের বিষয়টি প্রকাশ করেন এই অভিনেত্রী।

তবে ব্যবসার সঙ্গে মাহির সম্পৃক্ততা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এতদিন প্রস্তুতি ও পরিকল্পনার পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের ব্যবসায়িক পরিচয়ের বিষয়টি সামনে আনলেন মাহি।

নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের গাড়ি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ি। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে নতুন গাড়ি আমদানির পাশাপাশি জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও সংগ্রহ করবে।

মাহি জানিয়েছেন, শুধু দেশের বাজার নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও ব্যবসার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত গাড়ি সরবরাহ করাই হবে এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী সামিরা খান মাহি। দীর্ঘ সময় ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে অভিজ্ঞতা নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা হিসেবে নিজের যাত্রা শুরু করলেন তিনি।

ট্যাগ : সামিরা খান মাহি শোবিজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

গাড়ি আমদানির ব্যবসায় যুক্ত হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক অঙ্গনেও নতুন যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। গাড়ি বিক্রি ও আমদানির একটি প্রতিষ্ঠানে পরিচালক ও শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগের বিষয়টি প্রকাশ করেন এই অভিনেত্রী।

তবে ব্যবসার সঙ্গে মাহির সম্পৃক্ততা একেবারে নতুন নয়। প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে ব্যবসার বিভিন্ন দিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এতদিন প্রস্তুতি ও পরিকল্পনার পর এবার আনুষ্ঠানিকভাবে নিজের ব্যবসায়িক পরিচয়ের বিষয়টি সামনে আনলেন মাহি।

নতুন এই প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের গাড়ি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে ব্র্যান্ড-নিউ, রিকন্ডিশন্ড এবং প্রি-ওনড বা ব্যবহৃত গাড়ি। প্রতিষ্ঠানটি চীন, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে নতুন গাড়ি আমদানির পাশাপাশি জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়িও সংগ্রহ করবে।

মাহি জানিয়েছেন, শুধু দেশের বাজার নয়, ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও ব্যবসার কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মানসম্মত গাড়ি সরবরাহ করাই হবে এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি নতুন এই ব্যবসায়িক উদ্যোগ নিয়ে আশাবাদী সামিরা খান মাহি। দীর্ঘ সময় ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থেকে অভিজ্ঞতা নেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে উদ্যোক্তা হিসেবে নিজের যাত্রা শুরু করলেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ