ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০২৮ সালের মধ্যে প্রাথমিকে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ । ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৮ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ।

সোমবার রাজধানীর বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা নিয়ে এই সংলাপের আয়োজন করে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে শিশুকে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যাতে শেখা তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়ে ওঠে।

ববি হাজ্জাজ জানান, আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ সময় তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অযাচিত প্রভাবমুক্ত রেখে পেশাগতভাবে স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শিক্ষকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষকের আর্থিক, সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। একজন শিক্ষক সম্মানজনক জীবনযাপন করতে না পারলে শিক্ষাব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা কঠিন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে ওয়ান-শিফটে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দুই শিফটের কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় ও মনোযোগ পাচ্ছে না। তাই পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়ান-শিফট স্কুলে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষক প্রশিক্ষণের বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ২০২৮ সালের পর দেশের কোনো প্রাথমিক শ্রেণিকক্ষে অপ্রশিক্ষিত শিক্ষক পাঠদান করবেন না। সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন কিংবা ইংরেজি মাধ্যমসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নীতি প্রযোজ্য হবে।

আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

২০২৮ সালের মধ্যে প্রাথমিকে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ