ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কালীগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র উদ্ধার

ছবি : সংগৃহিত
ফলো করুন

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৭.৬৫ এমএম ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন, একটি চাপাতি এবং একটি বড় ছুরি।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-১, উত্তরা ইউনিট জানতে পারে, গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের পারাবার্তা লেক এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত ১০টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে পারাবার্তা লেকের পাড়ে একটি সবজি বাগানের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরি চাপাতি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ : গাজীপুর র‌্যাব কালীগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কালীগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৭.৬৫ এমএম ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি খালি ম্যাগাজিন, একটি চাপাতি এবং একটি বড় ছুরি।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-১, উত্তরা ইউনিট জানতে পারে, গাজীপুরের কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের পারাবার্তা লেক এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাত ১০টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে পারাবার্তা লেকের পাড়ে একটি সবজি বাগানের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় তৈরি চাপাতি ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ