ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মদিনায় ড্রোন হা'মলার নিন্দা বাংলাদেশের

মদিনায় ড্রোন হা'মলার নিন্দা বাংলাদেশের
ছবি : সংগৃহীত
ফলো করুন

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দাবি করে, মদিনার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানানো হয়েছে।

সৌদি-নেতৃত্বাধীন জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এর ফলে মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে তারা কোনো হামলা চালায়নি।

মদিনার মতো ইসলামের পবিত্র নগরীতে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগের ঘটনায় বাংলাদেশ এ অবস্থান জানাল।

ট্যাগ : সৌদি আরব হুথি মদিনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মদিনায় ড্রোন হা'মলার নিন্দা বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দাবি করে, মদিনার একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানানো হয়েছে।

সৌদি-নেতৃত্বাধীন জোটের দাবি, হামলায় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে। তবে এর ফলে মদিনার সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে তারা কোনো হামলা চালায়নি।

মদিনার মতো ইসলামের পবিত্র নগরীতে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগের ঘটনায় বাংলাদেশ এ অবস্থান জানাল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ