ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন ইস্যুতে ডাকসুর বিক্ষোভ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের বিচার, হল প্রভোস্টের পদত্যাগ এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ কেন্দ্রীয় ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ অভিযোগ করেন, শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা দেখাতে গড়িমসি করেছে। তার দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, হল প্রশাসনের নির্যাতনমূলক সংস্কৃতি বন্ধ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি এবং শিক্ষার্থীদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হল সংসদের কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এর আগে, ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ইব্রাহীম অভিযোগ করেন, হলের বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তিনি প্রভোস্টের কাছে হয়রানির শিকার হয়েছেন। অভিযোগের পর শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন।

এ ঘটনায় হল এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানানো হয়।

ডাকসু নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন ইস্যুতে ডাকসুর বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগের বিচার, হল প্রভোস্টের পদত্যাগ এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ কেন্দ্রীয় ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ অভিযোগ করেন, শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা দেখাতে গড়িমসি করেছে। তার দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করেন, হল প্রশাসনের নির্যাতনমূলক সংস্কৃতি বন্ধ করতে হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি এবং শিক্ষার্থীদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হল সংসদের কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এর আগে, ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ইব্রাহীম অভিযোগ করেন, হলের বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তিনি প্রভোস্টের কাছে হয়রানির শিকার হয়েছেন। অভিযোগের পর শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেন।

এ ঘটনায় হল এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানানো হয়।

ডাকসু নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ