ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাষ্ট্রপতি হলেও জনসেবার সঙ্গে যুক্ত থাকবো: মির্জা ফখরুল

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবেননি। দলের সিদ্ধান্ত ও মহান আল্লাহর রহমতেই এই দায়িত্বের জন্য মনোনয়ন পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, রাষ্ট্রপতি হলেও জনগণের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে। দেশের মানুষের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের নির্বাচনী এলাকা ও দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দায়িত্ব যত বড়ই হোক, মানুষের জন্য কাজ করার সুযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যস্ততার মধ্যেও জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান। এ সময় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি হলেও জনসেবার সঙ্গে যুক্ত থাকবো: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবেননি। দলের সিদ্ধান্ত ও মহান আল্লাহর রহমতেই এই দায়িত্বের জন্য মনোনয়ন পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, রাষ্ট্রপতি হলেও জনগণের সঙ্গে তার সম্পর্ক অটুট থাকবে। দেশের মানুষের পাশে থেকে সেবা করার ইচ্ছা রয়েছে তার। একই সঙ্গে নিজের নির্বাচনী এলাকা ও দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দায়িত্ব যত বড়ই হোক, মানুষের জন্য কাজ করার সুযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যস্ততার মধ্যেও জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানান। এ সময় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ