ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপই এখন মূল কৌশল: শামা ওবায়েদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনসহ বিভিন্ন দেশের সহযোগিতায় মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগের পথও খোলা রাখা হয়েছে।

মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত বিষয়টি তার সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, মিয়ানমার রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করলেও তা খুব ধীরগতিতে এগোচ্ছে। বাংলাদেশ চায়, এই প্রক্রিয়া দ্রুত শেষ করে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করা হোক।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং সেই পরিচয় বজায় রেখেই তাদের নিরাপদ পরিবেশে নিজ দেশে ফিরে যেতে হবে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, তবে স্থায়ী সমাধান হলো নিরাপদ প্রত্যাবাসন।

আন্তর্জাতিক চাপের বিষয়ে তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে নয়, প্রধানমন্ত্রী চীন সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চীন মিয়ানমারের ওপর প্রভাব কাজে লাগিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা প্রয়োজন। বাংলাদেশ সব সময়ই এই অবস্থান তুলে ধরেছে।

রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসার পর দ্রুত সমাধানের সুযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং সংকটও গভীর হয়েছে।

তিনি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়সহ বিভিন্ন বিষয় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

জাতীয় রোহিঙ্গা কমিটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি শুধু নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়। স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন। তবে সীমান্ত পরিস্থিতির কারণে নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা প্রত্যাবাসন কৌশলে পরিবর্তন এসেছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আগের উদ্যোগগুলোও চলমান রয়েছে।

বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি যাচাই করা প্রয়োজন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে আপডেট নেই। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।

ট্যাগ : মিয়ানমার শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গা সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপই এখন মূল কৌশল: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীনসহ বিভিন্ন দেশের সহযোগিতায় মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগের পথও খোলা রাখা হয়েছে।

মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে দেওয়া তথ্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত বিষয়টি তার সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।

তিনি জানান, মিয়ানমার রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করলেও তা খুব ধীরগতিতে এগোচ্ছে। বাংলাদেশ চায়, এই প্রক্রিয়া দ্রুত শেষ করে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করা হোক।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং সেই পরিচয় বজায় রেখেই তাদের নিরাপদ পরিবেশে নিজ দেশে ফিরে যেতে হবে। মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, তবে স্থায়ী সমাধান হলো নিরাপদ প্রত্যাবাসন।

আন্তর্জাতিক চাপের বিষয়ে তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে নয়, প্রধানমন্ত্রী চীন সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চীন মিয়ানমারের ওপর প্রভাব কাজে লাগিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা প্রয়োজন। বাংলাদেশ সব সময়ই এই অবস্থান তুলে ধরেছে।

রোহিঙ্গা সংকটের দীর্ঘসূত্রতার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসার পর দ্রুত সমাধানের সুযোগ ছিল। কিন্তু সময়ের সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং সংকটও গভীর হয়েছে।

তিনি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আন্তর্জাতিক আদালতের রায়সহ বিভিন্ন বিষয় কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

জাতীয় রোহিঙ্গা কমিটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি শুধু নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত নয়। স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন। তবে সীমান্ত পরিস্থিতির কারণে নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা প্রত্যাবাসন কৌশলে পরিবর্তন এসেছে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আগের উদ্যোগগুলোও চলমান রয়েছে।

বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। বিষয়টি যাচাই করা প্রয়োজন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোনো নতুন তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে আপডেট নেই। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ