ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাইজেরিয়ায় গ্রামে রাতভর হামলা, নিহত অন্তত ২৫

নাইজেরিয়ায় গ্রামে রাতভর হামলা, নিহত অন্তত ২৫
ছবি : সংগৃহিত
ফলো করুন

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যের একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কাউন্সিলর লেমন লিয়ান ইলিয়া জানান, হামলার ঘটনায় প্রথমে ২৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়ায়।

তিনি জানান, নিহতদের বড় অংশই নারী ও শিশু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে বাসিন্দাদের ওপর হামলা চালায়।

স্থানীয় বাসিন্দা আমোস জন বলেন, হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এ ঘটনার জেরে প্রতিশোধমূলক সহিংসতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্লাতো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যালোচনার জন্য ঘটনাস্থলে নিরাপত্তা সদস্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে স্থানীয় সংগঠন মওয়াঘাভুল ইয়ুথ মুভমেন্ট অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, বারবার গ্রামে হামলা, হত্যাকাণ্ড, বাড়িঘরে আগুন দেওয়া এবং কৃষিজমি ধ্বংসের ঘটনাকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

সূত্র: রয়টার্স

ট্যাগ : নাইজেরিয়া আফ্রিকা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


নাইজেরিয়ায় গ্রামে রাতভর হামলা, নিহত অন্তত ২৫

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাতো রাজ্যের একটি গ্রামে রাতভর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কাউন্সিলর লেমন লিয়ান ইলিয়া জানান, হামলার ঘটনায় প্রথমে ২৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুইজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৫ জনে দাঁড়ায়।

তিনি জানান, নিহতদের বড় অংশই নারী ও শিশু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে ধারালো অস্ত্র ব্যবহার করে বাসিন্দাদের ওপর হামলা চালায়।

স্থানীয় বাসিন্দা আমোস জন বলেন, হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এ ঘটনার জেরে প্রতিশোধমূলক সহিংসতা শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্লাতো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যালোচনার জন্য ঘটনাস্থলে নিরাপত্তা সদস্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে স্থানীয় সংগঠন মওয়াঘাভুল ইয়ুথ মুভমেন্ট অভিযোগ করেছে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

সংগঠনটির মুখপাত্র তুবওত জোয়েল সানডে বলেন, বারবার গ্রামে হামলা, হত্যাকাণ্ড, বাড়িঘরে আগুন দেওয়া এবং কৃষিজমি ধ্বংসের ঘটনাকে আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ