ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিম্নমানের গ্রাফিকস থেকে ভাইরাল হিট, চীনে আলোচনায় ‘নিউ লাই’

ছবি : সংগৃহিত
ফলো করুন

চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ মুক্তির পর প্রথমে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দুর্বল গল্প, সীমিত মানের অ্যানিমেশন ও গ্রাফিকস নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত উল্টো চিত্র দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির দুর্বলতা নিয়ে শুরু হওয়া আলোচনা ও হাস্যরসই বাড়িয়ে দিয়েছে দর্শকের আগ্রহ। ফলে কম বাজেটের এই অ্যানিমেশন সিনেমা এখন চীনের বক্স অফিসে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে।

চীনের মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১০ দিনে ‘নিউ লাই’ আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ও অ্যানিমেশনের মান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে দ্রুত দর্শক বাড়তে থাকে।

সর্বশেষ সিনেমাটির আয় ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়েছে। বড় বাজেটের হলিউড সিনেমা ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর পাশাপাশি চীনের বক্স অফিসে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

‘নিউ লাই’-এর গল্প একটি গরুর স্বপ্নকে কেন্দ্র করে তৈরি। সিনেমাটির প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়েই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে। কেউ কেউ এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিম্নমানের কনটেন্টের বিপরীতে হাতে তৈরি অ্যানিমেশনের উদাহরণ হিসেবেও দেখছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী এটিকে চলতি মৌসুমের অন্যতম অপ্রত্যাশিত বক্স অফিস সাফল্য হিসেবে উল্লেখ করছেন।

সিনেমাটির নাম নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। চীনা ভাষায় ‘নিউ’ শব্দের অর্থ ষাঁড়, আবার একই শব্দ শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা বোঝাতেও ব্যবহৃত হয়। এ কারণে অনেকে সিনেমাটিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতীকের সঙ্গে মজার ছলে মিলিয়ে দেখছেন।

মুক্তির আগে সিনেমাটির বড় কোনো প্রচারণা ছিল না। এমনকি মানসম্মত পোস্টারও তৈরি করা হয়নি। তবে দর্শক বাড়তে থাকায় বিভিন্ন প্রেক্ষাগৃহে অতিরিক্ত শো চালু করা হয়েছে। কিছু জায়গায় হলকর্মীরা নিজেরাই হাতে আঁকা পোস্টার তৈরি করে সিনেমাটির প্রচার করছেন।

তবে সিনেমাটির সাফল্য নিয়ে সমালোচনাও রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং নিউজ সিনেমাটির অতিরিক্ত প্রদর্শন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, মানের দিক থেকে দুর্বল সিনেমাকে অতিরিক্ত গুরুত্ব দিলে ভবিষ্যতে দর্শকদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমালোচনা ও প্রশংসার মধ্যেই ‘নিউ লাই’ এখন চীনা বক্স অফিসের আলোচিত নাম। সিনেমাটি দেখিয়েছে, কখনো কখনো নেতিবাচক আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কৌতূহলও একটি সিনেমার সাফল্যের বড় কারণ হয়ে উঠতে পারে।

ট্যাগ : চীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নিম্নমানের গ্রাফিকস থেকে ভাইরাল হিট, চীনে আলোচনায় ‘নিউ লাই’

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা ‘নিউ লাই’ মুক্তির পর প্রথমে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। দুর্বল গল্প, সীমিত মানের অ্যানিমেশন ও গ্রাফিকস নিয়ে সমালোচনা হলেও শেষ পর্যন্ত উল্টো চিত্র দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির দুর্বলতা নিয়ে শুরু হওয়া আলোচনা ও হাস্যরসই বাড়িয়ে দিয়েছে দর্শকের আগ্রহ। ফলে কম বাজেটের এই অ্যানিমেশন সিনেমা এখন চীনের বক্স অফিসে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে।

চীনের মুভি ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম ১০ দিনে ‘নিউ লাই’ আয় করেছিল মাত্র ৭ হাজার ৭০৫ ইউয়ান। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ও অ্যানিমেশনের মান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে দ্রুত দর্শক বাড়তে থাকে।

সর্বশেষ সিনেমাটির আয় ১ কোটি ১৪ লাখ ইউয়ান ছাড়িয়েছে। বড় বাজেটের হলিউড সিনেমা ‘দ্য ওডিসি’ এবং ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর পাশাপাশি চীনের বক্স অফিসে জায়গা করে নিয়েছে সিনেমাটি।

‘নিউ লাই’-এর গল্প একটি গরুর স্বপ্নকে কেন্দ্র করে তৈরি। সিনেমাটির প্রযুক্তিগত সীমাবদ্ধতা নিয়েই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা চলছে। কেউ কেউ এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিম্নমানের কনটেন্টের বিপরীতে হাতে তৈরি অ্যানিমেশনের উদাহরণ হিসেবেও দেখছেন।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী এটিকে চলতি মৌসুমের অন্যতম অপ্রত্যাশিত বক্স অফিস সাফল্য হিসেবে উল্লেখ করছেন।

সিনেমাটির নাম নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। চীনা ভাষায় ‘নিউ’ শব্দের অর্থ ষাঁড়, আবার একই শব্দ শেয়ারবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা বোঝাতেও ব্যবহৃত হয়। এ কারণে অনেকে সিনেমাটিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতীকের সঙ্গে মজার ছলে মিলিয়ে দেখছেন।

মুক্তির আগে সিনেমাটির বড় কোনো প্রচারণা ছিল না। এমনকি মানসম্মত পোস্টারও তৈরি করা হয়নি। তবে দর্শক বাড়তে থাকায় বিভিন্ন প্রেক্ষাগৃহে অতিরিক্ত শো চালু করা হয়েছে। কিছু জায়গায় হলকর্মীরা নিজেরাই হাতে আঁকা পোস্টার তৈরি করে সিনেমাটির প্রচার করছেন।

তবে সিনেমাটির সাফল্য নিয়ে সমালোচনাও রয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং নিউজ সিনেমাটির অতিরিক্ত প্রদর্শন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, মানের দিক থেকে দুর্বল সিনেমাকে অতিরিক্ত গুরুত্ব দিলে ভবিষ্যতে দর্শকদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

সমালোচনা ও প্রশংসার মধ্যেই ‘নিউ লাই’ এখন চীনা বক্স অফিসের আলোচিত নাম। সিনেমাটি দেখিয়েছে, কখনো কখনো নেতিবাচক আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কৌতূহলও একটি সিনেমার সাফল্যের বড় কারণ হয়ে উঠতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ