ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, চুক্তি নবায়ন প্রত্যাখ্যান ট্রাম্পের

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতা চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন বলে জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ দিনের ওই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় কোনো অগ্রগতি হয়নি। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে চালু করা হবে না। তেহরানের দাবি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা সম্পদ ছাড় করার মতো বিষয়গুলো আগে সমাধান করতে হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে তাদের প্রভাব রয়েছে। তবে ইরানও জানিয়েছে, প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে তাদের ভূমিকা অব্যাহত থাকবে।

এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতার অপেক্ষায় রয়েছে মধ্যস্থতাকারীরা। ওই সমঝোতা হলে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ফেরার সুযোগ তৈরি হতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই নৌপথে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, হরমুজ এলাকায় একটি জাহাজে হামলার ঘটনাও সামনে এসেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ক্রু হতাহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, চুক্তি নবায়ন প্রত্যাখ্যান ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি নিয়ে নতুন করে সংকট তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতা চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন বলে জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ দিনের ওই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় কোনো অগ্রগতি হয়নি। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের অবস্থানে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে চালু করা হবে না। তেহরানের দাবি, অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ করা সম্পদ ছাড় করার মতো বিষয়গুলো আগে সমাধান করতে হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে তাদের প্রভাব রয়েছে। তবে ইরানও জানিয়েছে, প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে তাদের ভূমিকা অব্যাহত থাকবে।

এদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি সমঝোতার অপেক্ষায় রয়েছে মধ্যস্থতাকারীরা। ওই সমঝোতা হলে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ফেরার সুযোগ তৈরি হতে পারে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই নৌপথে দীর্ঘমেয়াদি অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, হরমুজ এলাকায় একটি জাহাজে হামলার ঘটনাও সামনে এসেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, একটি জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ক্রু হতাহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ