ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা সংকটের বোঝা চিরকাল বহন সম্ভব নয়: শামা ওবায়েদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রোহিঙ্গা সংকট বাংলাদেশের সৃষ্টি নয় এবং এই সংকটের ভার অনির্দিষ্টকাল বহন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংকটের সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘দ্য ফার্স্ট কনভারসেশন: আ ওয়ার্ল্ড রিরাইটেন-পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন দ্য এজ অব আনসার্টেনটি’ শীর্ষক উদ্বোধনী সেশনে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সেখানে বসবাসরত তরুণ রোহিঙ্গাদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার ক্ষেত্রে চরম ঘাটতি রয়েছে। শিবিরগুলোতে প্রতিবছর প্রায় ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এর পাশাপাশি নতুন করে শরণার্থী আসতে থাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত বাংলাদেশের সীমান্তেও নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ।

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিশেষ করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ তৈরিতে চীন কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বহুমুখী ও জটিল পরিস্থিতির সমাধানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সরাসরি আলোচনা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংকট সমাধানের দায়িত্ব শুধু প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, আসিয়ানভুক্ত রাষ্ট্র, পশ্চিমা বিশ্ব ও ইসলামিক দেশগুলোসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

ট্যাগ : রোহিঙ্গা শামা ওবায়েদ ইসলাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা সংকটের বোঝা চিরকাল বহন সম্ভব নয়: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রোহিঙ্গা সংকট বাংলাদেশের সৃষ্টি নয় এবং এই সংকটের ভার অনির্দিষ্টকাল বহন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংকটের সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘দ্য ফার্স্ট কনভারসেশন: আ ওয়ার্ল্ড রিরাইটেন-পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন দ্য এজ অব আনসার্টেনটি’ শীর্ষক উদ্বোধনী সেশনে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোর পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সেখানে বসবাসরত তরুণ রোহিঙ্গাদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার ক্ষেত্রে চরম ঘাটতি রয়েছে। শিবিরগুলোতে প্রতিবছর প্রায় ৩০ হাজার শিশু জন্ম নিচ্ছে। এর পাশাপাশি নতুন করে শরণার্থী আসতে থাকায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত বাংলাদেশের সীমান্তেও নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ।

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

বিশেষ করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ তৈরিতে চীন কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বহুমুখী ও জটিল পরিস্থিতির সমাধানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সরাসরি আলোচনা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সমন্বিতভাবে কাজ করতে হবে।

সংকট সমাধানের দায়িত্ব শুধু প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার মতে, আসিয়ানভুক্ত রাষ্ট্র, পশ্চিমা বিশ্ব ও ইসলামিক দেশগুলোসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ