ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতে তালেবানের প্রকাশ্য আয়োজন, মঞ্চে রাখা হলো দুই দেশের পতাকা

ভারতে তালেবানের প্রকাশ্য আয়োজন, মঞ্চে রাখা হলো দুই দেশের পতাকা
ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

সোমবার আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পাঁচ বছর পূর্তি উদযাপন। অনুষ্ঠানে ভারত ও তালেবানের পতাকা পাশাপাশি রাখা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছে তালেবান সরকার। আফগান সরকারের চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমদ নূর দেশটির পররাষ্ট্রনীতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বক্তব্য দেন।

নূর বলেন, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। ভারতের সঙ্গে রাজনৈতিক আস্থা বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এখন তাদের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হলে দুই দেশই লাভবান হবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক বিভাগের যুগ্মসচিব আনন্দ প্রকাশ ভারতের প্রতিনিধিত্ব করেন।

তবে ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর পরও গত কয়েক বছরে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দূতাবাস ও কনস্যুলেট কার্যক্রমও আগের তুলনায় সক্রিয় হয়েছে।

নূর আহমদ নূর বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে ভারত ও আফগানিস্তানের মধ্যে গঠনমূলক বোঝাপড়া তৈরি হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের ভারত সফরের বিষয়টিও তুলে ধরেন তিনি।

তিনি ভারত ও আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বহু শতাব্দী ধরে বাণিজ্য, সংস্কৃতি ও মানুষের যোগাযোগ রয়েছে।

অনুষ্ঠানে ভুটান, ইরান, ইরিত্রিয়া, জ্যামাইকা, নাইজার, ফিলিস্তিন ও সার্বিয়ার রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। পাশাপাশি চীন, রাশিয়া, কাতার, ইরাক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিকরাও অংশ নেন। তবে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : তালেবান নয়াদিল্লি ভারত-আফগান সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ভারতে তালেবানের প্রকাশ্য আয়োজন, মঞ্চে রাখা হলো দুই দেশের পতাকা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

সোমবার আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ২০২১ সালের ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পাঁচ বছর পূর্তি উদযাপন। অনুষ্ঠানে ভারত ও তালেবানের পতাকা পাশাপাশি রাখা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছে তালেবান সরকার। আফগান সরকারের চার্জ দ্য অ্যাফেয়ার্স নূর আহমদ নূর দেশটির পররাষ্ট্রনীতি এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বক্তব্য দেন।

নূর বলেন, আফগানিস্তানের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। ভারতের সঙ্গে রাজনৈতিক আস্থা বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এখন তাদের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হলে দুই দেশই লাভবান হবে। পাশাপাশি এটি আঞ্চলিক স্থিতিশীলতা, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক বিভাগের যুগ্মসচিব আনন্দ প্রকাশ ভারতের প্রতিনিধিত্ব করেন।

তবে ভারত এখনো তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর পরও গত কয়েক বছরে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দূতাবাস ও কনস্যুলেট কার্যক্রমও আগের তুলনায় সক্রিয় হয়েছে।

নূর আহমদ নূর বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে ভারত ও আফগানিস্তানের মধ্যে গঠনমূলক বোঝাপড়া তৈরি হয়েছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের ভারত সফরের বিষয়টিও তুলে ধরেন তিনি।

তিনি ভারত ও আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে বহু শতাব্দী ধরে বাণিজ্য, সংস্কৃতি ও মানুষের যোগাযোগ রয়েছে।

অনুষ্ঠানে ভুটান, ইরান, ইরিত্রিয়া, জ্যামাইকা, নাইজার, ফিলিস্তিন ও সার্বিয়ার রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। পাশাপাশি চীন, রাশিয়া, কাতার, ইরাক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিকরাও অংশ নেন। তবে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ