ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা কাজ করছে ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন । ছবি : সংগৃহিত
ফলো করুন

তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

সংসদ সদস্য মো. আবদুল মান্নান জানতে চান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে কি না।

জবাবে তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিকভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়ালে দ্রুত তা যাচাই করে সরকারের পক্ষ থেকে তথ্যবিবরণী ও প্রতিবাদলিপি সরকারি-বেসরকারি গণমাধ্যমে পাঠানো হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও জানান, সদর দপ্তরের পাশাপাশি তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতেও নিয়মিত কার্যক্রম চলছে। এ লক্ষ্যে তথ্য অধিদপ্তরের ফিচার শাখা থেকে সচেতনতামূলক নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

ট্যাগ : জাতীয় সংসদ জহির উদ্দিন স্বপন তথ্য মন্ত্রণালয়

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা কাজ করছে ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এদিন প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়।

সংসদ সদস্য মো. আবদুল মান্নান জানতে চান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের আওতায় কোনো সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে কি না।

জবাবে তথ্যমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

তিনি জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট-চেকিং কমিটি সার্বক্ষণিকভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়ালে দ্রুত তা যাচাই করে সরকারের পক্ষ থেকে তথ্যবিবরণী ও প্রতিবাদলিপি সরকারি-বেসরকারি গণমাধ্যমে পাঠানো হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও জানান, সদর দপ্তরের পাশাপাশি তথ্য অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পর্যায়ের আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ অঞ্চলের অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অপপ্রচার ও সাইবার হয়রানির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতেও নিয়মিত কার্যক্রম চলছে। এ লক্ষ্যে তথ্য অধিদপ্তরের ফিচার শাখা থেকে সচেতনতামূলক নিবন্ধ ও ফিচার তৈরি করে জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ