ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রেড লাইসেন্সে হয়রানি-অর্থ আদায়ের অভিযোগ, ডিএসসিসি কর্মকর্তা অব্যাহতি

ফলো করুন

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা নেন মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ। তবে দেড় মাসের বেশি সময় পার হলেও লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি। পরে যোগাযোগ করা হলে তিনি সময়ক্ষেপণ করেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগ শোনার পর সভার প্রধান অতিথি ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, নাগরিক ও ব্যবসায়ী সেবায় অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে সংস্থাটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : জাতীয় রাজস্ব বোর্ড ডিএসসিসি রাজস্ব ট্রেড লাইসেন্স অব্যাহতি কর্মকর্তা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ট্রেড লাইসেন্সে হয়রানি-অর্থ আদায়ের অভিযোগ, ডিএসসিসি কর্মকর্তা অব্যাহতি

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট নিরসন এবং ট্রেড লাইসেন্স সেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে।

সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা নেন মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ। তবে দেড় মাসের বেশি সময় পার হলেও লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি। পরে যোগাযোগ করা হলে তিনি সময়ক্ষেপণ করেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগ শোনার পর সভার প্রধান অতিথি ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, নাগরিক ও ব্যবসায়ী সেবায় অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে সংস্থাটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ