ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে ছাত্রলীগ নেতা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী হিসেবে চরমজলিশপুর ইউনিয়নে ছাত্রলীগের এক নেতার নাম চূড়ান্ত তালিকায় আসায় আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম আব্দুল্লাহ আল জাবের। তাকে চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত ব্যক্তিদের চূড়ান্ত ফল প্রকাশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদের জন্য ছয় শতাধিক আবেদন জমা পড়েছিল। পরীক্ষা ও বাছাই প্রক্রিয়া শেষে মোট ১৭৫ জনকে নির্বাচিত করে ফল প্রকাশ করে উপজেলা প্রশাসন।

চূড়ান্ত তালিকায় আব্দুল্লাহ আল জাবেরের নাম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। কয়েকজন প্রশ্ন তোলেন, গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীদের বিষয়ে যথাযথ যাচাই করা হয়েছিল কি না।

এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের জানান, তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে নিজেও ধারণা করেননি।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ফ্যামিলি কার্ডের মতো সরকারি কর্মসূচিতে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এ দায়িত্ব পেয়েছেন, সেটিও যাচাই করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানিয়েছেন, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে মোট ১৭৫ জনের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুজনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।

ইউএনও বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে আব্দুল্লাহ আল জাবেরের রাজনৈতিক পদ বা সংশ্লিষ্টতার দাবির বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি।

ট্যাগ : ফ্যামিলি কার্ড ছাত্রলীগ ফেনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে ছাত্রলীগ নেতা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের তথ্য সংগ্রহকারী হিসেবে চরমজলিশপুর ইউনিয়নে ছাত্রলীগের এক নেতার নাম চূড়ান্ত তালিকায় আসায় আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম আব্দুল্লাহ আল জাবের। তাকে চরমজলিশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত ব্যক্তিদের চূড়ান্ত ফল প্রকাশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদের জন্য ছয় শতাধিক আবেদন জমা পড়েছিল। পরীক্ষা ও বাছাই প্রক্রিয়া শেষে মোট ১৭৫ জনকে নির্বাচিত করে ফল প্রকাশ করে উপজেলা প্রশাসন।

চূড়ান্ত তালিকায় আব্দুল্লাহ আল জাবেরের নাম প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। কয়েকজন প্রশ্ন তোলেন, গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে দায়িত্ব দেওয়ার আগে প্রার্থীদের বিষয়ে যথাযথ যাচাই করা হয়েছিল কি না।

এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের জানান, তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলে নিজেও ধারণা করেননি।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ফ্যামিলি কার্ডের মতো সরকারি কর্মসূচিতে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কীভাবে এ দায়িত্ব পেয়েছেন, সেটিও যাচাই করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানিয়েছেন, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী হিসেবে মোট ১৭৫ জনের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে দুজনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।

ইউএনও বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে আব্দুল্লাহ আল জাবেরের রাজনৈতিক পদ বা সংশ্লিষ্টতার দাবির বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাচাই শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ