ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফুটবল ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে পেশাদার ফুটবলে তাঁর শেষ বছর।

রোববার প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।’ তাঁর এই বক্তব্যকে ক্যারিয়ারের সমাপ্তির বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 

এর আগে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও এক বা দুই বছর খেলতে পারেন। তবে এবার তিনি ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন।

রোনালদো বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে একটি বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই অবসরের পর পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আরও ভ্রমণ করা, প্যাডেল খেলা ও জীবনে অর্জন করা সাফল্য উপভোগ করতে চান তিনি।

তবে অবসর নেওয়ার বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত রয়েছে। ফলে শেষ পর্যন্ত তিনি চলতি মৌসুমের পরই অবসর নেবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। 

প্রায় ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারে রোনালদো স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে খেলেছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০-এর বেশি গোল করেছেন এবং ১ হাজার গোলের মাইলফলকেরও খুব কাছে রয়েছেন। 

রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়গুলোর একটি। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে তিনি রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন।

এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে রোনালদো শুধু মাঠের অর্জন নয়, মাঠের বাইরের জীবন নিয়েও ভাবছেন। তাঁর ভাষায়, দীর্ঘ ২৫ বছরের ত্যাগের পর অর্জনগুলো উপভোগ করার সময়ও এসেছে।

রোনালদোর অবসরের ইঙ্গিত ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ তিনি বিদায় নিলে আধুনিক ফুটবলের অন্যতম দীর্ঘ ও সফল ক্যারিয়ারের একটি অধ্যায়েরও সমাপ্তি ঘটবে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : পর্তুগাল ফুটবল ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদো অবসর আল নাসর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অবসরের ইঙ্গিত রোনালদোর, ‘সম্ভবত এটাই আমার শেষ বছর’

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ফুটবল ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে পেশাদার ফুটবলে তাঁর শেষ বছর।

রোববার প্রকাশিত ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি দুর্দান্ত উত্তরাধিকার রেখে যেতে চাই।’ তাঁর এই বক্তব্যকে ক্যারিয়ারের সমাপ্তির বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 

এর আগে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও এক বা দুই বছর খেলতে পারেন। তবে এবার তিনি ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন।

রোনালদো বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে একটি বড় শূন্যতা তৈরি হতে পারে। তাই অবসরের পর পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আরও ভ্রমণ করা, প্যাডেল খেলা ও জীবনে অর্জন করা সাফল্য উপভোগ করতে চান তিনি।

তবে অবসর নেওয়ার বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তাঁর বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত রয়েছে। ফলে শেষ পর্যন্ত তিনি চলতি মৌসুমের পরই অবসর নেবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। 

প্রায় ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারে রোনালদো স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসরের হয়ে খেলেছেন। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০-এর বেশি গোল করেছেন এবং ১ হাজার গোলের মাইলফলকেরও খুব কাছে রয়েছেন। 

রিয়াল মাদ্রিদে কাটানো নয় বছর ছিল তাঁর ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়গুলোর একটি। ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করে তিনি রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন।

এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে রোনালদো শুধু মাঠের অর্জন নয়, মাঠের বাইরের জীবন নিয়েও ভাবছেন। তাঁর ভাষায়, দীর্ঘ ২৫ বছরের ত্যাগের পর অর্জনগুলো উপভোগ করার সময়ও এসেছে।

রোনালদোর অবসরের ইঙ্গিত ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ তিনি বিদায় নিলে আধুনিক ফুটবলের অন্যতম দীর্ঘ ও সফল ক্যারিয়ারের একটি অধ্যায়েরও সমাপ্তি ঘটবে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ