ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাঝে ব্রেইল কোরআন বিতরণ ছাত্রদলের

ফলো করুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ৫০ জন দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ব্রেইল কোরআন শরীফ ও উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল।

রোববার (১৬ আগস্ট ২০২৬) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (সাবেক বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) ছাত্রদলের উদ্যোগে আল-মারকাজুল ইসলাম একাডেমির দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব ইফতেখার আহমেদ শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, “খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের ব্রেইল কোরআন শরীফ উপহার দৃষ্টিহীনদের জন্য স্বপ্নপূরণ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। কতখানি হিংসাত্মক হলে সেই নামটিও বাদ দেওয়া যায়, এটা সুস্থ মানুষের বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “নব্বইয়ে গণতন্ত্রের অন্ধকারে আলো জ্বালিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ তারই যোগ্য উত্তরসূরি ছাত্রদলের নেতৃবৃন্দ দৃষ্টিহীন আলেম ভাইদের মাঝে কোরআনের আলো জ্বালিয়েছেন। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত এবং মহানগর ছাত্রদলের নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু ও আসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাঝে ব্রেইল কোরআন বিতরণ ছাত্রদলের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ৫০ জন দৃষ্টিহীন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ব্রেইল কোরআন শরীফ ও উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল।

রোববার (১৬ আগস্ট ২০২৬) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (সাবেক বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ) ছাত্রদলের উদ্যোগে আল-মারকাজুল ইসলাম একাডেমির দৃষ্টিহীন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. শেখ তাওহীদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোন্দকার সিফাত উল হকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব ইফতেখার আহমেদ শিহাব।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, “খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের ব্রেইল কোরআন শরীফ উপহার দৃষ্টিহীনদের জন্য স্বপ্নপূরণ। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে। কতখানি হিংসাত্মক হলে সেই নামটিও বাদ দেওয়া যায়, এটা সুস্থ মানুষের বোধগম্য নয়।”

তিনি আরও বলেন, “নব্বইয়ে গণতন্ত্রের অন্ধকারে আলো জ্বালিয়েছেন বেগম খালেদা জিয়া। আজ তারই যোগ্য উত্তরসূরি ছাত্রদলের নেতৃবৃন্দ দৃষ্টিহীন আলেম ভাইদের মাঝে কোরআনের আলো জ্বালিয়েছেন। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

আয়োজনে আরও উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদ বিন মিজান, ডা. রুহুল আমিন সজীব, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী, ডা. সুদীপ্ত পাল, ডা. সাদিকুর রহমান ইফাত, সাঈদ মোর্শেদ, জিদ্দান আদনান, আরহাম মুশফিক, নাফিস, মোসাদ্দেক হোসেন সৌরভ, ইমরান খান, জাহিদ রিফাত এবং মহানগর ছাত্রদলের নেতা মিরাজ হোসেন, আশরাফুল আসাদ, লাভলু ও আসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ