ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা: বাবুলের ৪ দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত
ফলো করুন

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার (৪০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল মিয়াকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাবুল মিয়াকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং নিহতদের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।

এর আগে গত বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)।

নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ছিলেন। তিনি স্থানীয় একটি ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেতে গ্রেপ্তার বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ট্যাগ : সিলেট রিমান্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে বৃদ্ধ দম্পতি ও গৃহকর্মী হত্যা: বাবুলের ৪ দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়ার (৪০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৬ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল মিয়াকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক ফারহানা সুলতানা তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাবুল মিয়াকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না এবং নিহতদের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে।

এর আগে গত বুধবার সকালে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং তাদের গৃহকর্মী তাহমিনা (১৫)।

নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক ছিলেন। তিনি স্থানীয় একটি ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেতে গ্রেপ্তার বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ