ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুৎ সংকটের সুযোগে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহিত
ফলো করুন

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো সংকটের সমাধান রাতারাতি সম্ভব নয়। পরিকল্পিতভাবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত এবং স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ করেন প্রধানমন্ত্রী।

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলায় মানুষ বিদ্যুৎ সংকটের কারণে ভোগান্তিতে রয়েছেন। এই পরিস্থিতির জন্য আগের সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তকে দায়ী করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “এ বিদ্যুৎ সমস্যার পেছনে রয়েছে স্বৈরাচার সরকারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপ। তাদের অপরিকল্পিত পরিকল্পনার কারণেই আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে এ অবস্থা তৈরি হয়েছে।”

বিদ্যুৎ খাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে সেখানে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

চলমান সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আজ বিদ্যুতের সমস্যা নিয়ে যখন সংকট চলছে, তখন যেকোনো সংকট মোকাবিলায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সংকট মোকাবিলায় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে এগোতে হবে।”

একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতিকে কেন্দ্র করে রাজপথে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেখছি, এই সংকটের সুযোগ নিয়ে কিছুসংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।”

এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্য সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংকট পেয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশকে পুনর্গঠনের কাজ চলছে বলে জানান তিনি।

আগের সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করা হয়নি। বর্তমান সরকার জনগণের প্রয়োজন ও দেশের দীর্ঘমেয়াদি স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ লোডশেডিং

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ সংকটের সুযোগে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো সংকটের সমাধান রাতারাতি সম্ভব নয়। পরিকল্পিতভাবে এবং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত এবং স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ করেন প্রধানমন্ত্রী।

দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও উপজেলায় মানুষ বিদ্যুৎ সংকটের কারণে ভোগান্তিতে রয়েছেন। এই পরিস্থিতির জন্য আগের সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তকে দায়ী করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “এ বিদ্যুৎ সমস্যার পেছনে রয়েছে স্বৈরাচার সরকারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপ। তাদের অপরিকল্পিত পরিকল্পনার কারণেই আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে এ অবস্থা তৈরি হয়েছে।”

বিদ্যুৎ খাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে সেখানে আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

চলমান সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আজ বিদ্যুতের সমস্যা নিয়ে যখন সংকট চলছে, তখন যেকোনো সংকট মোকাবিলায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সংকট মোকাবিলায় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে এগোতে হবে।”

একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতিকে কেন্দ্র করে রাজপথে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেখছি, এই সংকটের সুযোগ নিয়ে কিছুসংখ্যক ব্যক্তি রাস্তায়, রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।”

এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্য সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংকট পেয়েছে। এসব সমস্যা কাটিয়ে দেশকে পুনর্গঠনের কাজ চলছে বলে জানান তিনি।

আগের সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও জনগণের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করা হয়নি। বর্তমান সরকার জনগণের প্রয়োজন ও দেশের দীর্ঘমেয়াদি স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ