ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছিল। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হওয়ায় তাদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান জানান, বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার আওতায় আনতে চায়। পাশাপাশি যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের সরকারি উপবৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের আরেকটি পরিকল্পনার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের শিশুদের বছরে একবার স্কুল ড্রেস দেওয়ার পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দিতে চায় সরকার। নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও ব্যাগও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের পরিবারগুলোর নারী প্রধানদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

তারেক রহমান জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ নারী শিক্ষা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

নারীদের শিক্ষার সুযোগ আরও বাড়াতে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের শিক্ষাসংক্রান্ত খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। পাশাপাশি ভালো ফল করা ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ এবং স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছিল। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হওয়ায় তাদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান জানান, বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার আওতায় আনতে চায়। পাশাপাশি যেসব ছাত্রী ভালো ফল করবে, তাদের সরকারি উপবৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের আরেকটি পরিকল্পনার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র পরিবারের শিশুদের বছরে একবার স্কুল ড্রেস দেওয়ার পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ পৌঁছে দিতে চায় সরকার। নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস ও ব্যাগও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের পরিবারগুলোর নারী প্রধানদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

তারেক রহমান জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ