ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঐতিহাসিক জয়ের পর টাইগারদের ভিডিওকলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফাইল ছবি
ফলো করুন

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার পর ভিডিওকলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় এই সাফল্য পেল টাইগাররা।

বাংলাদেশ যখন জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে ভিডিওকলে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে তাদের মাটিতে হারানো বাংলাদেশের ক্রিকেটের জন্য গৌরবের অর্জন। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দৃঢ়তা, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই এই সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সিরিজের পরবর্তী ম্যাচেও বাংলাদেশ ভালো পারফরম্যান্স ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে প্রথম ম্যাচের সাফল্য কাজে লাগিয়ে টাইগাররা সিরিজ জয়ের লক্ষ্য পূরণ করতে পারবে বলেও প্রত্যাশা জানান তিনি।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঐতিহাসিক জয়ের পর টাইগারদের ভিডিওকলে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক জয় নিশ্চিত হওয়ার পর ভিডিওকলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় এই সাফল্য পেল টাইগাররা।

বাংলাদেশ যখন জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষে ভিডিওকলে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে তাদের মাটিতে হারানো বাংলাদেশের ক্রিকেটের জন্য গৌরবের অর্জন। খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দৃঢ়তা, দক্ষতা ও সম্মিলিত প্রচেষ্টার কারণেই এই সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

ঐতিহাসিক জয়ের জন্য ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফ এবং দলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সিরিজের পরবর্তী ম্যাচেও বাংলাদেশ ভালো পারফরম্যান্স ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে প্রথম ম্যাচের সাফল্য কাজে লাগিয়ে টাইগাররা সিরিজ জয়ের লক্ষ্য পূরণ করতে পারবে বলেও প্রত্যাশা জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ