ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে চার দিন দাপট দেখিয়ে ৫৭ রানের লক্ষ্য পেরিয়ে স্মরণীয় জয় নিশ্চিত করেছে টাইগাররা।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই নিজেদের নতুনভাবে চিনিয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে বড় ব্যবধানে হারের স্মৃতি পেছনে ফেলে এবার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা।

প্রথম দিনেই বাংলাদেশের পেসারদের সামনে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। দুইশ রানের আগেই স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ করে দেয় বাংলাদেশ। এরপর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডদের সামলেও ব্যাট হাতে বড় সংগ্রহ গড়ে টাইগাররা।

তানজিদ হাসান তামিম দুর্দান্ত সেঞ্চুরি করেন। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ ফিফটি। তাদের অবদানে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড নেয় বাংলাদেশ, যা বিদেশের মাটিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ লিড।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি স্বাগতিকদের লড়াইয়ে রাখলেও মিরাজের ঘূর্ণিতে বড় লক্ষ্য দিতে পারেনি তারা। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামাতে বড় ভূমিকা রাখেন মিরাজ।

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ এবার কোনো রান না করেই ফিরলেও তাতে সমস্যা হয়নি। সাদমান ইসলাম ও মুমিনুল হক দায়িত্ব নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় টেস্ট জয় তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস যোগ করলেন টাইগাররা।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট ডারউইন টেস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে চার দিন দাপট দেখিয়ে ৫৭ রানের লক্ষ্য পেরিয়ে স্মরণীয় জয় নিশ্চিত করেছে টাইগাররা।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই নিজেদের নতুনভাবে চিনিয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে বড় ব্যবধানে হারের স্মৃতি পেছনে ফেলে এবার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা।

প্রথম দিনেই বাংলাদেশের পেসারদের সামনে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। দুইশ রানের আগেই স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ করে দেয় বাংলাদেশ। এরপর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডদের সামলেও ব্যাট হাতে বড় সংগ্রহ গড়ে টাইগাররা।

তানজিদ হাসান তামিম দুর্দান্ত সেঞ্চুরি করেন। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ ফিফটি। তাদের অবদানে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড নেয় বাংলাদেশ, যা বিদেশের মাটিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ লিড।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি স্বাগতিকদের লড়াইয়ে রাখলেও মিরাজের ঘূর্ণিতে বড় লক্ষ্য দিতে পারেনি তারা। গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামাতে বড় ভূমিকা রাখেন মিরাজ।

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ এবার কোনো রান না করেই ফিরলেও তাতে সমস্যা হয়নি। সাদমান ইসলাম ও মুমিনুল হক দায়িত্ব নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় টেস্ট জয় তুলে নিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস যোগ করলেন টাইগাররা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ