দিনব্যাপী সরকারি সফরে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।
সফরসূচি অনুযায়ী, কিশোরগঞ্জ সদর ছাড়াও পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অপেক্ষা করছেন।
দিনব্যাপী সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের অনুদান ও সম্মানী প্রদান কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
মন্তব্যসমূহ