ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত
ফলো করুন

সলামিক ফাউন্ডেশনের নাম, লোগো, প্যাড এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার ও প্রতারণার অভিযোগ উঠেছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে কোনো আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার (১৫ আগস্ট) ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি ও জামানতসহ বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হচ্ছে।

এ ছাড়া ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানী, অনুদান কিংবা বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার কথা বলেও প্রতারণার চেষ্টা চলছে। এ জন্য ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ পাঠাতে প্রলুব্ধ করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, তাদের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ দিয়ে ফাউন্ডেশনে চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার কোনো ব্যবস্থা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফাউন্ডেশনের কর্মকর্তাদের নাম, পদবি, ছবি ও স্বাক্ষর এবং প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে ভুয়া চিঠি, নিয়োগপত্র ও অনুদানের তালিকা তৈরি করা হচ্ছে। এসব নথি ব্যবহার করে চাকরিপ্রার্থী এবং আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পর স্মারক নম্বর, প্রকাশের তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ সময় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজের মাধ্যমে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার জন্যও চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সরকারি সম্মানী, অনুদান, আর্থিক সহায়তা, তালিকাভুক্তি বা অন্য কোনো সুবিধা দেওয়ার কথা বলে কেউ আগাম টাকা বা রেজিস্ট্রেশন ফি চাইলে তা প্রত্যাখ্যান করতে বলা হয়েছে।

একই সঙ্গে অপরিচিত ব্যক্তি বা অনলাইন গ্রুপের কাছে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের বিবরণ, মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি, পাসওয়ার্ডসহ কোনো গোপনীয় তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কেউ প্রতারণার শিকার হলে বা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, চিঠি, নিয়োগপত্র কিংবা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে সেগুলোর স্ক্রিনশট, ফোন নম্বর ও লেনদেনের তথ্যসহ প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করতে বলা হয়েছে।

পাশাপাশি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো নিয়োগ, আর্থিক সহায়তা বা অনুদানসংক্রান্ত তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করার জন্য সবাইকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন। কোনো তথ্যের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগে যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগ : ইসলামিক ফাউন্ডেশন ইমাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ