ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানি প্রেসিডেন্টের এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল। পরে জোটটির সম্প্রসারণ ঘটে। ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত এতে যোগ দেয়। এরপর ২০২৫ সালে ইন্দোনেশিয়াও ব্রিকসের সদস্য হয়।

এবারের সম্মেলনে ইরানের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের টানাপোড়েন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিকল্প কাঠামো নিয়ে আলোচনার মধ্যে পেজেশকিয়ানের নয়াদিল্লি সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি জানিয়েছেন, তেহরান শিগগিরই ব্রিকসের উন্নয়ন ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ডলারনির্ভর আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প পথ খোঁজার ক্ষেত্রে এই উদ্যোগ ইরানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে ব্রিকসের সম্ভাব্য বিকল্প মুদ্রা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সতর্ক করে জানিয়েছিলেন, ব্রিকসের সদস্যরা মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা চালুর উদ্যোগ নিলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

তবে এমন হুঁশিয়ারির পরও ব্রিকসের মধ্যে বিকল্প আর্থিক ব্যবস্থা নিয়ে আলোচনা থেমে নেই। যদিও এখন পর্যন্ত ব্রিকসের নিজস্ব মুদ্রা চালুর বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত সামনে আসেনি।

বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের প্রাধান্য দীর্ঘদিনের। তবে বিভিন্ন দেশ আন্তর্জাতিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব ও ডলারনির্ভরতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ডলারকে রাজনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করেছেন এবং বিকল্প ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এই পরিস্থিতিতে ব্রিকস সম্মেলনে ইরানের অংশগ্রহণ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে দেশটির সম্ভাব্য যোগদান এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প আর্থিক ব্যবস্থার আলোচনা—সব মিলিয়ে এবারের সম্মেলন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান মাসুদ পেজেশকিয়ান ব্রিকস সম্মেলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ব্রিকসের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যে ইরানি প্রেসিডেন্টের এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল। পরে জোটটির সম্প্রসারণ ঘটে। ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত এতে যোগ দেয়। এরপর ২০২৫ সালে ইন্দোনেশিয়াও ব্রিকসের সদস্য হয়।

এবারের সম্মেলনে ইরানের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের টানাপোড়েন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় বিকল্প কাঠামো নিয়ে আলোচনার মধ্যে পেজেশকিয়ানের নয়াদিল্লি সফর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মতি জানিয়েছেন, তেহরান শিগগিরই ব্রিকসের উন্নয়ন ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ডলারনির্ভর আর্থিক ব্যবস্থার বাইরে বিকল্প পথ খোঁজার ক্ষেত্রে এই উদ্যোগ ইরানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

এদিকে ব্রিকসের সম্ভাব্য বিকল্প মুদ্রা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সতর্ক করে জানিয়েছিলেন, ব্রিকসের সদস্যরা মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা চালুর উদ্যোগ নিলে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

তবে এমন হুঁশিয়ারির পরও ব্রিকসের মধ্যে বিকল্প আর্থিক ব্যবস্থা নিয়ে আলোচনা থেমে নেই। যদিও এখন পর্যন্ত ব্রিকসের নিজস্ব মুদ্রা চালুর বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত সামনে আসেনি।

বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের প্রাধান্য দীর্ঘদিনের। তবে বিভিন্ন দেশ আন্তর্জাতিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাব ও ডলারনির্ভরতার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আসছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ডলারকে রাজনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করেছেন এবং বিকল্প ব্যবস্থা তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এই পরিস্থিতিতে ব্রিকস সম্মেলনে ইরানের অংশগ্রহণ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে দেশটির সম্ভাব্য যোগদান এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিকল্প আর্থিক ব্যবস্থার আলোচনা—সব মিলিয়ে এবারের সম্মেলন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

সূত্র : রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ