ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৫০ মিলিয়ন ইউরোতে তোরেসকে দলে নিচ্ছে পিএসজি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বার্সেলোনায় সাড়ে চার বছরের পথচলার ইতি টেনে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নিচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা।

দলবদলের জন্য নির্ধারিত পুরো অর্থই স্থায়ী ট্রান্সফার ফি হিসেবে বার্সেলোনাকে দেবে পিএসজি। চুক্তিতে পারফরম্যান্সের ওপর নির্ভরশীল কোনো অতিরিক্ত বোনাস বা শর্ত থাকছে না বলে জানা গেছে।

পিএসজির সঙ্গে ব্যক্তিগত শর্তেও সমঝোতায় পৌঁছেছেন তোরেস। নতুন ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে সম্মত হয়েছেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার।

বার্সেলোনার হয়ে সাড়ে চার বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৭ ম্যাচ খেলেছেন তোরেস। এ সময়ে ৬৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ২৩টি গোল করিয়েছেন তিনি।

কাতালান ক্লাবটির হয়ে একাধিক শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন এই ফরোয়ার্ড। বার্সেলোনা অধ্যায়ে তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার।

দলবদলের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে প্যারিসে শুরু হবে তোরেসের ক্যারিয়ারের নতুন অধ্যায়। স্পেন ও ইংল্যান্ডের পর এবার ফরাসি ফুটবলে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।

ট্যাগ : বার্সেলোনা ফেরান তোরেস পিএসজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

৫০ মিলিয়ন ইউরোতে তোরেসকে দলে নিচ্ছে পিএসজি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বার্সেলোনায় সাড়ে চার বছরের পথচলার ইতি টেনে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিতে যাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেস। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নিচ্ছে ফরাসি চ্যাম্পিয়নরা।

দলবদলের জন্য নির্ধারিত পুরো অর্থই স্থায়ী ট্রান্সফার ফি হিসেবে বার্সেলোনাকে দেবে পিএসজি। চুক্তিতে পারফরম্যান্সের ওপর নির্ভরশীল কোনো অতিরিক্ত বোনাস বা শর্ত থাকছে না বলে জানা গেছে।

পিএসজির সঙ্গে ব্যক্তিগত শর্তেও সমঝোতায় পৌঁছেছেন তোরেস। নতুন ক্লাবের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করতে সম্মত হয়েছেন ২৬ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার।

বার্সেলোনার হয়ে সাড়ে চার বছরের ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৭ ম্যাচ খেলেছেন তোরেস। এ সময়ে ৬৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ২৩টি গোল করিয়েছেন তিনি।

কাতালান ক্লাবটির হয়ে একাধিক শিরোপা জয়ের স্বাদও পেয়েছেন এই ফরোয়ার্ড। বার্সেলোনা অধ্যায়ে তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার।

দলবদলের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে প্যারিসে শুরু হবে তোরেসের ক্যারিয়ারের নতুন অধ্যায়। স্পেন ও ইংল্যান্ডের পর এবার ফরাসি ফুটবলে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ