ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘বিএনপির আজকের অবস্থানের মূল কারিগর খালেদা জিয়া’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘বিএনপির আজকের অবস্থানের মূল কারিগর খালেদা জিয়া’
ছবি : সংগৃহিত
ফলো করুন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে দলটির বর্তমান অবস্থানের মূল কারিগর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের পাশে থাকার মধ্য দিয়ে খালেদা জিয়া বিএনপিকে একটি গণতান্ত্রিক গণদলে পরিণত করেছেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন। গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক আদর্শ ও অনুপ্রেরণা বিএনপির নেতাকর্মীদের পথ দেখিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দলটির নেতাকর্মী ও সমর্থকরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করেন।

এর আগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনে এ আয়োজন করা হয়।

ট্যাগ : বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘বিএনপির আজকের অবস্থানের মূল কারিগর খালেদা জিয়া’

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে মিলাদ ও দোয়া মাহফিল করেছে বিএনপি।

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে দলটির বর্তমান অবস্থানের মূল কারিগর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আপসহীন নেতৃত্ব এবং নেতাকর্মীদের পাশে থাকার মধ্য দিয়ে খালেদা জিয়া বিএনপিকে একটি গণতান্ত্রিক গণদলে পরিণত করেছেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন। গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক আদর্শ ও অনুপ্রেরণা বিএনপির নেতাকর্মীদের পথ দেখিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেইন মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে দলটির নেতাকর্মী ও সমর্থকরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্যও দোয়া করেন।

এর আগে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই নয়াপল্টনে এ আয়োজন করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ