ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টুইট-রণতরী দিয়ে হরমুজ দখল সম্ভব নয়: ইরান

ছবি : সংগৃহিত
ফলো করুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী বলেছেন, টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণ দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে এই বক্তব্য এলো।

ঘরিবাবাদী বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা সামরিক শক্তি প্রদর্শনে তেহরান ভীত নয়। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বাইরের কোনো চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কৌশলগত এই জলপথ খোলা রাখা কিংবা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব ইরানের হাতে রয়েছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

সাম্প্রতিক সময়ে হরমুজকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

টুইট-রণতরী দিয়ে হরমুজ দখল সম্ভব নয়: ইরান

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী বলেছেন, টুইট, বিমানবাহী রণতরী, কোনো নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণ দিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে এই বক্তব্য এলো।

ঘরিবাবাদী বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা সামরিক শক্তি প্রদর্শনে তেহরান ভীত নয়। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বাইরের কোনো চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কৌশলগত এই জলপথ খোলা রাখা কিংবা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব ইরানের হাতে রয়েছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

সাম্প্রতিক সময়ে হরমুজকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ