টানা তিন দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে সোনার দাম কমেছে। প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়। এরপর আর দাম সমন্বয় না হওয়ায় শনিবারও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
এর আগে টানা তিন দফায় দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। সর্বশেষ সমন্বয়ে সেই ঊর্ধ্বমুখী ধারায় কিছুটা ছেদ পড়েছে।
মন্তব্যসমূহ