ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত বাংলাদেশ, ৪০০ পেরিয়ে বড় লিড

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত বাংলাদেশ, ৪০০ পেরিয়ে বড় লিড
ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনেও স্বাগতিকদের ওপর চাপ ধরে রেখেছে সফরকারীরা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। এতে লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে।

৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ঘণ্টার মধ্যেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম বিদায় নিলে দ্রুত ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তবে নবম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দৃঢ় প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করেন।

মধ্যাহ্নভোজের বিরতিতে মিরাজ ৬৫ এবং তাসকিন ১২ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের ১২৬তম ওভারে নিজের ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন মিরাজ। ১১৭ বলে অর্ধশতক স্পর্শ করার পথে পাঁচটি চার মারেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ইনিংসে পঞ্চাশ ছোঁয়া তৃতীয় ব্যাটারও তিনি।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন মিরাজ। সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ১০৯ রানের ইনিংস।

বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪০০ পার হয় প্যাট কামিন্সের একটি বাউন্সারে তাসকিনের ব্যাটের কানায় লেগে বল সীমানা ছাড়ালে। একই সঙ্গে দলের লিডও ২০০ রানের গণ্ডি অতিক্রম করে। পরের বলেই তাসকিনকে ফেরানোর সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া, তবে স্টিভ স্মিথ ক্যাচটি নিতে পারেননি।

সফরের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়ার পর মূল টেস্টে বাংলাদেশের ব্যাটাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। বিশেষ করে নিচের সারির ব্যাটারদের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২১৯ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত বাংলাদেশ, ৪০০ পেরিয়ে বড় লিড

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে তৃতীয় দিনের প্রথম সেশনেও স্বাগতিকদের ওপর চাপ ধরে রেখেছে সফরকারীরা। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। এতে লিড বেড়ে দাঁড়িয়েছে ২১৯ রানে।

৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ঘণ্টার মধ্যেই হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম বিদায় নিলে দ্রুত ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তবে নবম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দৃঢ় প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়ার বোলারদের হতাশ করেন।

মধ্যাহ্নভোজের বিরতিতে মিরাজ ৬৫ এবং তাসকিন ১২ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের ১২৬তম ওভারে নিজের ১২তম টেস্ট ফিফটি পূর্ণ করেন মিরাজ। ১১৭ বলে অর্ধশতক স্পর্শ করার পথে পাঁচটি চার মারেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই ইনিংসে পঞ্চাশ ছোঁয়া তৃতীয় ব্যাটারও তিনি।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন মিরাজ। সেই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ১০৯ রানের ইনিংস।

বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪০০ পার হয় প্যাট কামিন্সের একটি বাউন্সারে তাসকিনের ব্যাটের কানায় লেগে বল সীমানা ছাড়ালে। একই সঙ্গে দলের লিডও ২০০ রানের গণ্ডি অতিক্রম করে। পরের বলেই তাসকিনকে ফেরানোর সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া, তবে স্টিভ স্মিথ ক্যাচটি নিতে পারেননি।

সফরের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে গুটিয়ে যাওয়ার পর মূল টেস্টে বাংলাদেশের ব্যাটাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। বিশেষ করে নিচের সারির ব্যাটারদের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ২১৯ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ