ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মৌসুমের শুরুতেই লা লিগার ম্যাচ স্থগিত

মৌসুমের শুরুতেই লা লিগার ম্যাচ স্থগিত
ছবি: সংগৃহীত
ফলো করুন

নতুন মৌসুম শুরুর আগেই অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে স্প্যানিশ লা লিগা। মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে সেল্তা ভিগো ও ওসাসুনার মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোসে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল সেল্তা ভিগোর। কিন্তু মাঠ খেলার উপযোগী না থাকায় নির্ধারিত সময়ের তিন দিন আগে ম্যাচটি স্থগিত করা হয়।

লা লিগার এক বিবৃতিতে জানানো হয়েছে, সেল্তা ভিগো ও ওসাসুনার সঙ্গে আলোচনার পর ম্যাচ স্থগিতের বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সম্মত হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন তারিখ নিয়ে আপত্তি জানিয়েছে ওসাসুনা। তাদের পছন্দ ছিল ২৪ বা ২৫ সেপ্টেম্বর ম্যাচটি আয়োজন করা। ক্লাবটির মতে, ওই সময় আন্তর্জাতিক বিরতি থাকায় দুই দলের সূচিতে বাড়তি চাপ তৈরি হতো না। পাশাপাশি মৌসুমের শুরুতে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগও মিলত।

ওসাসুনা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচের নতুন তারিখ নির্ধারণে দুই ক্লাবের প্রস্তাবকে লা লিগা কিংবা আরএফইএফ গুরুত্ব দেয়নি। বরং ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

ক্লাবটির দাবি, ম্যাচ স্থগিত হওয়ার কারণে যে দল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে, নতুন সূচিতেও সেই দলকেই আরও সমস্যায় পড়তে হচ্ছে।

বিবৃতির শেষ দিকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষও করেছে ওসাসুনা। ক্লাবটি বলেছে, ‘এটা ফুটবল নয়, লা লিগা।’

ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হবে কি না, তা যাচাই করতে গত বুধবার লা লিগার কর্মকর্তারা সেল্তার মাঠ পরিদর্শন করেন। তবে মাঠের পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগ : লা লিগা স্প্যানিশ ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


মৌসুমের শুরুতেই লা লিগার ম্যাচ স্থগিত

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নতুন মৌসুম শুরুর আগেই অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে স্প্যানিশ লা লিগা। মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে সেল্তা ভিগো ও ওসাসুনার মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোসে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল সেল্তা ভিগোর। কিন্তু মাঠ খেলার উপযোগী না থাকায় নির্ধারিত সময়ের তিন দিন আগে ম্যাচটি স্থগিত করা হয়।

লা লিগার এক বিবৃতিতে জানানো হয়েছে, সেল্তা ভিগো ও ওসাসুনার সঙ্গে আলোচনার পর ম্যাচ স্থগিতের বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সম্মত হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন তারিখ নিয়ে আপত্তি জানিয়েছে ওসাসুনা। তাদের পছন্দ ছিল ২৪ বা ২৫ সেপ্টেম্বর ম্যাচটি আয়োজন করা। ক্লাবটির মতে, ওই সময় আন্তর্জাতিক বিরতি থাকায় দুই দলের সূচিতে বাড়তি চাপ তৈরি হতো না। পাশাপাশি মৌসুমের শুরুতে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগও মিলত।

ওসাসুনা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচের নতুন তারিখ নির্ধারণে দুই ক্লাবের প্রস্তাবকে লা লিগা কিংবা আরএফইএফ গুরুত্ব দেয়নি। বরং ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তারা।

ক্লাবটির দাবি, ম্যাচ স্থগিত হওয়ার কারণে যে দল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে, নতুন সূচিতেও সেই দলকেই আরও সমস্যায় পড়তে হচ্ছে।

বিবৃতির শেষ দিকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষও করেছে ওসাসুনা। ক্লাবটি বলেছে, ‘এটা ফুটবল নয়, লা লিগা।’

ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হবে কি না, তা যাচাই করতে গত বুধবার লা লিগার কর্মকর্তারা সেল্তার মাঠ পরিদর্শন করেন। তবে মাঠের পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ