ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মৌসুমের শুরুতেই লা লিগার ম্যাচ স্থগিত

নতুন মৌসুম শুরুর আগেই অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে স্প্যানিশ লা লিগা। মাঠে ছত্রাকের সংক্রমণের কারণে সেল্তা ভিগো ও ওসাসুনার মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোসে ওসাসুনার বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল সেল্তা ভিগোর। কিন্তু মাঠ খেলার উপযোগী না থাকায় নির্ধারিত সময়ের তিন দিন আগে ম্যাচটি স্থগিত করা হয়।লা লিগার এক বিবৃতিতে জানানো হয়েছে, সেল্তা ভিগো ও ওসাসুনার সঙ্গে আলোচনার পর ম্যাচ স্থগিতের বিষয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) সম্মত হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ আগস্ট ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে নতুন তারিখ নিয়ে আপত্তি জানিয়েছে ওসাসুনা। তাদের পছন্দ ছিল ২৪ বা ২৫ সেপ্টেম্বর ম্যাচটি আয়োজন করা। ক্লাবটির মতে, ওই সময় আন্তর্জাতিক বিরতি থাকায় দুই দলের সূচিতে বাড়তি চাপ তৈরি হতো না। পাশাপাশি মৌসুমের শুরুতে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগও মিলত।[BANGVIEWS-POST:3703]ওসাসুনা এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাচের নতুন তারিখ নির্ধারণে দুই ক্লাবের প্রস্তাবকে লা লিগা কিংবা আরএফইএফ গুরুত্ব দেয়নি। বরং ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তারা।ক্লাবটির দাবি, ম্যাচ স্থগিত হওয়ার কারণে যে দল সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে, নতুন সূচিতেও সেই দলকেই আরও সমস্যায় পড়তে হচ্ছে।বিবৃতির শেষ দিকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষও করেছে ওসাসুনা। ক্লাবটি বলেছে, ‘এটা ফুটবল নয়, লা লিগা।’ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হবে কি না, তা যাচাই করতে গত বুধবার লা লিগার কর্মকর্তারা সেল্তার মাঠ পরিদর্শন করেন। তবে মাঠের পরিস্থিতির যথেষ্ট উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

মৌসুমের শুরুতেই লা লিগার ম্যাচ স্থগিত