ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুতের চাপ কমাতে ব্যাটারিচালিত রিকশায় সোলার চার্জের পরিকল্পনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

ব্যাটারিচালিত রিকশায় বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তি ব্যবহার করে চার্জ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিদ্যুতের ওপর চাপ কমবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, ব্যাটারিচালিত রিকশা তৈরির জন্য ঢাকার নির্দিষ্ট কিছু কারখানা নির্ধারণ করে দেওয়া হবে। পাশাপাশি এসব রিকশার জন্য একটি সময়সীমাও নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তির মাধ্যমে রিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব। এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

আবদুস সালাম আরও বলেন, ‘তিন মাস বা একটা সরকার পাঁচ মাস আসছে এই পাঁচ মাসের মধ্যেই যদি মনে করেন ১৭ বছর ৫০ বছরের সমস্যা সমাধান হয়ে যাবে, তা হবে না। ধৈর্য ধরেন, সরকারকে সময় দেন। দেখেন ইনশাআল্লাহ সরকার সবকিছু করবে।’

আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিক দাঁড়িয়ে হাতে সংকেত দিতে হবে না বলেও জানান তিনি। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি রোদ-বৃষ্টির মধ্যে রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের কষ্টও কমবে।

আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরের আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন ২২টি ইন্টারসেকশনে নতুন সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে।

তবে শুধু প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করলেই যানজট পুরোপুরি দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক। এজন্য চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ট্রাফিক সিগন্যাল অমান্য, নির্ধারিত লেন ব্যবহার না করা, জেব্রা ক্রসিংয়ে নিয়ম না মানা এবং ইন্টারসেকশনে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইন্টারসেকশন এলাকায় ভাসমান দোকানসহ কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হবে জানিয়ে আবদুস সালাম বলেন, কেউ নিয়মিতভাবে আইন ভঙ্গ করলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং গাড়ির কাগজপত্র জব্দের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

ট্যাগ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যাটারিচালিত রিকশা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুতের চাপ কমাতে ব্যাটারিচালিত রিকশায় সোলার চার্জের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ব্যাটারিচালিত রিকশায় বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তি ব্যবহার করে চার্জ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিদ্যুতের ওপর চাপ কমবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগে এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, ব্যাটারিচালিত রিকশা তৈরির জন্য ঢাকার নির্দিষ্ট কিছু কারখানা নির্ধারণ করে দেওয়া হবে। পাশাপাশি এসব রিকশার জন্য একটি সময়সীমাও নির্ধারণ করা হবে। ওই সময়ের মধ্যে বিদ্যুতের পরিবর্তে সৌরশক্তির মাধ্যমে রিকশা চার্জ দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানো গেলে বিদ্যুতের ওপর চাপ কমানো সম্ভব। এ বিষয়ে সরকারের সামগ্রিক পরিকল্পনা রয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

আবদুস সালাম আরও বলেন, ‘তিন মাস বা একটা সরকার পাঁচ মাস আসছে এই পাঁচ মাসের মধ্যেই যদি মনে করেন ১৭ বছর ৫০ বছরের সমস্যা সমাধান হয়ে যাবে, তা হবে না। ধৈর্য ধরেন, সরকারকে সময় দেন। দেখেন ইনশাআল্লাহ সরকার সবকিছু করবে।’

আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিক দাঁড়িয়ে হাতে সংকেত দিতে হবে না বলেও জানান তিনি। এতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি রোদ-বৃষ্টির মধ্যে রাস্তায় দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের কষ্টও কমবে।

আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরের আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক ট্রাফিক সিগন্যাল চালুর লক্ষ্য রয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন ২২টি ইন্টারসেকশনে নতুন সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে।

তবে শুধু প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করলেই যানজট পুরোপুরি দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক। এজন্য চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, ট্রাফিক সিগন্যাল অমান্য, নির্ধারিত লেন ব্যবহার না করা, জেব্রা ক্রসিংয়ে নিয়ম না মানা এবং ইন্টারসেকশনে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি বন্ধ করতে হবে। একই সঙ্গে ইন্টারসেকশন এলাকায় ভাসমান দোকানসহ কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হবে জানিয়ে আবদুস সালাম বলেন, কেউ নিয়মিতভাবে আইন ভঙ্গ করলে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং গাড়ির কাগজপত্র জব্দের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ