ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন

আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন
ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই তৌফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে মুহাম্মদ রফিকুল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা বিমানবাহিনীর শাহি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুহাম্মদ রফিকুল ইসলাম ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনার পর ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছান।

২০০১ সালের ৪ জুন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। একই বছর সামরিক বাহিনী থেকে অবসর নেন তিনি।

অবসর গ্রহণের পর রাজনীতিতে যুক্ত হন সাবেক এই বিমানবাহিনী প্রধান। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ট্যাগ : চাঁদপুর বাংলাদেশ বিমানবাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এবং চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই তৌফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে মুহাম্মদ রফিকুল ইসলাম স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বাদ জুমা বিমানবাহিনীর শাহি জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুহাম্মদ রফিকুল ইসলাম ১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পাকিস্তান বিমানবাহিনীর সারগোদা কলেজে পড়াশোনার পর ১৯৭১ সালে কমিশন লাভের মাধ্যমে তার সামরিক কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং এনডিইউ ও পিএসসি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছান।

২০০১ সালের ৪ জুন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ রফিকুল ইসলাম। ২০০২ সালের ৮ এপ্রিল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। একই বছর সামরিক বাহিনী থেকে অবসর নেন তিনি।

অবসর গ্রহণের পর রাজনীতিতে যুক্ত হন সাবেক এই বিমানবাহিনী প্রধান। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে চাঁদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ