ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চন্দ্রশেখরনের সরে দাঁড়ানোর ঘোষণায় টাটা গ্রুপের বাজারমূল্যে বড় ধাক্কা

চন্দ্রশেখরনের সরে দাঁড়ানোর ঘোষণায় টাটা গ্রুপের বাজারমূল্যে বড় ধাক্কা
ছবি : সংগৃহিত
ফলো করুন

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বর্তমান মেয়াদ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর ভারতের শেয়ারবাজারে টাটা গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। গ্রুপটির সম্মিলিত বাজারমূল্য ২৬ হাজার ৮০০ কোটি রুপির বেশি কমেছে বলে জানিয়েছে এনডিটিভি।

চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। দীর্ঘদিন ধরে টাটা গ্রুপের নেতৃত্বে থাকা এই শীর্ষ নির্বাহীর বিদায়ের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

বুধবার টাটা গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। প্রতিষ্ঠানটির শেয়ার প্রায় ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। তেজাস নেটওয়ার্কস ২ দশমিক ৮৪ শতাংশ, টাটা কনজিউমার প্রোডাক্টস ২ দশমিক ৮ শতাংশ, টাটা এলেক্সি ২ দশমিক ৫৮ শতাংশ এবং টাটা স্টিলের শেয়ার ২ দশমিক ০২ শতাংশ কমেছে।

এ ছাড়া টাটা কমিউনিকেশনস, টাটা টেলিসার্ভিসেস, টাটা পাওয়ার, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন, ইন্ডিয়ান হোটেলস ও ট্রেন্টের শেয়ারেও দরপতন হয়েছে। তবে গ্রুপের সব কোম্পানির শেয়ার কমেনি। টাটা কেমিক্যালস, টাটা ক্যাপিটাল ও ভোল্টাস সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

চন্দ্রশেখরন এক বিবৃতিতে জানিয়েছেন, তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবে বোর্ডের একজন সদস্য সমর্থন না দেওয়ার পর তিনি পুনর্নিয়োগের চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ও স্যার রতন টাটা ট্রাস্ট তার মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল। বিষয়টি টাটা সন্সের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি ও বোর্ডেও তোলা হয়। তবে একজন সদস্যের আপত্তির কারণে প্রক্রিয়াটি আটকে যায় এবং কয়েক মাসেও বিষয়টির নিষ্পত্তি হয়নি।

চন্দ্রশেখরন মনে করেন, টাটা সন্সের মতো বৃহৎ প্রতিষ্ঠানে নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আগেভাগে স্পষ্টতা থাকা প্রয়োজন। বিশেষ করে গ্রুপের একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প চলমান থাকায় ২০২৭ সালের ফেব্রুয়ারির পর কে নেতৃত্ব দেবেন, তা নির্ধারণের জন্য দ্রুত উত্তরসূরি বাছাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রায় চার দশক ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত চন্দ্রশেখরন ১৯৮৭ সালে টিসিএসে শিক্ষানবিস হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি টিসিএসের প্রধান নির্বাহী হন এবং ২০১৭ সাল থেকে টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: এনডিটিভি

ট্যাগ : শেয়ারবাজার টাটা গ্রুপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চন্দ্রশেখরনের সরে দাঁড়ানোর ঘোষণায় টাটা গ্রুপের বাজারমূল্যে বড় ধাক্কা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বর্তমান মেয়াদ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানোর পর ভারতের শেয়ারবাজারে টাটা গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। গ্রুপটির সম্মিলিত বাজারমূল্য ২৬ হাজার ৮০০ কোটি রুপির বেশি কমেছে বলে জানিয়েছে এনডিটিভি।

চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে। দীর্ঘদিন ধরে টাটা গ্রুপের নেতৃত্বে থাকা এই শীর্ষ নির্বাহীর বিদায়ের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

বুধবার টাটা গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। প্রতিষ্ঠানটির শেয়ার প্রায় ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। তেজাস নেটওয়ার্কস ২ দশমিক ৮৪ শতাংশ, টাটা কনজিউমার প্রোডাক্টস ২ দশমিক ৮ শতাংশ, টাটা এলেক্সি ২ দশমিক ৫৮ শতাংশ এবং টাটা স্টিলের শেয়ার ২ দশমিক ০২ শতাংশ কমেছে।

এ ছাড়া টাটা কমিউনিকেশনস, টাটা টেলিসার্ভিসেস, টাটা পাওয়ার, টাটা ইনভেস্টমেন্ট করপোরেশন, ইন্ডিয়ান হোটেলস ও ট্রেন্টের শেয়ারেও দরপতন হয়েছে। তবে গ্রুপের সব কোম্পানির শেয়ার কমেনি। টাটা কেমিক্যালস, টাটা ক্যাপিটাল ও ভোল্টাস সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

চন্দ্রশেখরন এক বিবৃতিতে জানিয়েছেন, তার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাবে বোর্ডের একজন সদস্য সমর্থন না দেওয়ার পর তিনি পুনর্নিয়োগের চেষ্টা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ও স্যার রতন টাটা ট্রাস্ট তার মেয়াদ বাড়ানোর সুপারিশ করেছিল। বিষয়টি টাটা সন্সের নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি ও বোর্ডেও তোলা হয়। তবে একজন সদস্যের আপত্তির কারণে প্রক্রিয়াটি আটকে যায় এবং কয়েক মাসেও বিষয়টির নিষ্পত্তি হয়নি।

চন্দ্রশেখরন মনে করেন, টাটা সন্সের মতো বৃহৎ প্রতিষ্ঠানে নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আগেভাগে স্পষ্টতা থাকা প্রয়োজন। বিশেষ করে গ্রুপের একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প চলমান থাকায় ২০২৭ সালের ফেব্রুয়ারির পর কে নেতৃত্ব দেবেন, তা নির্ধারণের জন্য দ্রুত উত্তরসূরি বাছাইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রায় চার দশক ধরে টাটা গ্রুপের সঙ্গে যুক্ত চন্দ্রশেখরন ১৯৮৭ সালে টিসিএসে শিক্ষানবিস হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে তিনি টিসিএসের প্রধান নির্বাহী হন এবং ২০১৭ সাল থেকে টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: এনডিটিভি


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ