ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নদীর স্বাভাবিক প্রবাহে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর পরিবর্তে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আবর্জনামুক্ত বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, নদী একটি জীবন্ত সত্তা। নদীর মধ্যে একাধিক পিলার বসিয়ে সেতু বা কালভার্ট নির্মাণ করলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পলি জমার ঝুঁকি বাড়ে। এতে নদীর তলদেশ দ্রুত ভরাট হতে পারে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নদীর ওপর সেতু নির্মাণে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে পানিপ্রবাহে বাধা কম সৃষ্টি হয়। বাংলাদেশেও নদীর বৈশিষ্ট্য বিবেচনায় খুঁটিবিহীন বা সাসপেনশন ব্রিজ নির্মাণের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে ‘ফোর-আর’ নীতি অনুসরণের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। বাজারে কেনাকাটার সময় পলিথিনের পরিবর্তে চট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। আগস্টের মধ্যে বাজারে ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি ও আইনি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান।

বনভূমি উদ্ধারের অগ্রগতি তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, গত ছয় মাসে দুই হাজার একর দখলকৃত বনভূমি উদ্ধারের লক্ষ্য নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩০ জুলাই পর্যন্ত এক হাজার ৮০৭ একর জমি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, কঠোর নজরদারির কারণে চলতি বছর সুন্দরবনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজারে ৪০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের সুযোগ কাজে লাগাতে উপকূলীয় অঞ্চলে দুই কোটি কেওড়া গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথাও জানান পরিবেশ প্রতিমন্ত্রী। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠ প্রশাসন ও বিভাগীয় কমিশনারদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়নের পাশাপাশি স্বাস্থ্যগত প্রভাবও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। পরিবেশ দূষণের কারণে জনস্বাস্থ্যের ক্ষতি শেষ পর্যন্ত দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এফইজেবির সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়াসহ সাংবাদিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ট্যাগ : পরিবেশ পরিবেশ প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নদীর স্বাভাবিক প্রবাহে খুঁটিবিহীন সেতু চান পরিবেশ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে প্রচলিত খুঁটিযুক্ত সেতুর পরিবর্তে খুঁটিবিহীন বা ঝুলন্ত সেতু নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে প্লাস্টিক ও পলিথিন দূষণ কমাতে সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আবর্জনামুক্ত বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি) অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, নদী একটি জীবন্ত সত্তা। নদীর মধ্যে একাধিক পিলার বসিয়ে সেতু বা কালভার্ট নির্মাণ করলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পলি জমার ঝুঁকি বাড়ে। এতে নদীর তলদেশ দ্রুত ভরাট হতে পারে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নদীর ওপর সেতু নির্মাণে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে পানিপ্রবাহে বাধা কম সৃষ্টি হয়। বাংলাদেশেও নদীর বৈশিষ্ট্য বিবেচনায় খুঁটিবিহীন বা সাসপেনশন ব্রিজ নির্মাণের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে ‘ফোর-আর’ নীতি অনুসরণের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। বাজারে কেনাকাটার সময় পলিথিনের পরিবর্তে চট বা কাপড়ের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। আগস্টের মধ্যে বাজারে ক্ষতিকর পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি ও আইনি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান।

বনভূমি উদ্ধারের অগ্রগতি তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, গত ছয় মাসে দুই হাজার একর দখলকৃত বনভূমি উদ্ধারের লক্ষ্য নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩০ জুলাই পর্যন্ত এক হাজার ৮০৭ একর জমি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, কঠোর নজরদারির কারণে চলতি বছর সুন্দরবনে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কক্সবাজারে ৪০ লাখের বেশি গাছ লাগানো হয়েছে। পাশাপাশি কার্বন ট্রেডিংয়ের সুযোগ কাজে লাগাতে উপকূলীয় অঞ্চলে দুই কোটি কেওড়া গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করার কথাও জানান পরিবেশ প্রতিমন্ত্রী। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে মাঠ প্রশাসন ও বিভাগীয় কমিশনারদের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব মূল্যায়নের পাশাপাশি স্বাস্থ্যগত প্রভাবও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। পরিবেশ দূষণের কারণে জনস্বাস্থ্যের ক্ষতি শেষ পর্যন্ত দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এফইজেবির সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়াসহ সাংবাদিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ