ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ছবি : সংগৃহিত
ফলো করুন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

শুনানিতে ডনের পক্ষে আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি নাকচ করেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, মামলার এজাহারে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। এ কারণে তার জামিন প্রয়োজন বলে আদালতে যুক্তি দেওয়া হয়।

এর আগে ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে সিআইডি। তিনি সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে ঘটনাটি নিয়ে হত্যা মামলা হয়।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

ট্যাগ : সিআইডি সালমান শাহ ঢাকা আদালত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

শুনানিতে ডনের পক্ষে আইনজীবী মো. তরিকুল ইসলাম (জুয়েল) জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি নাকচ করেন।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, মামলার এজাহারে ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। এ কারণে তার জামিন প্রয়োজন বলে আদালতে যুক্তি দেওয়া হয়।

এর আগে ৯ আগস্ট ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেফতার করে সিআইডি। তিনি সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরিফুর রহমান। আদালত আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরে ঘটনাটি নিয়ে হত্যা মামলা হয়।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ