ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষ তরুণরাই বদলে দিতে পারে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

তরুণদের যথাযথ শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া গেলে তারা দেশের পাশাপাশি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ মানবসম্পদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ে তোলার মূল শক্তি তরুণরাই।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

দেশের জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে চাকরির ওপর নির্ভর না থেকে তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী জানান, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের নানা ধরনের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য সিড মানির ব্যবস্থাও রয়েছে। নতুন উদ্যোক্তা ও স্টার্টআপকে উৎসাহিত করতে বাজেটে ৫০০ কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের আলোচকরা দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা, এনজিও, বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সমাজকল্যাণমন্ত্রী আন্তর্জাতিক যুব দিবস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষ তরুণরাই বদলে দিতে পারে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

তরুণদের যথাযথ শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া গেলে তারা দেশের পাশাপাশি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ মানবসম্পদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ে তোলার মূল শক্তি তরুণরাই।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

দেশের জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন। একই সঙ্গে চাকরির ওপর নির্ভর না থেকে তরুণদের উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

মন্ত্রী জানান, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের নানা ধরনের পেশাগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্য সিড মানির ব্যবস্থাও রয়েছে। নতুন উদ্যোক্তা ও স্টার্টআপকে উৎসাহিত করতে বাজেটে ৫০০ কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানের আলোচকরা দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা, এনজিও, বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ