ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৪ মাস পর সিলেটে আবারও করোনা রোগী শনাক্ত

ফাইল ছবি
ফলো করুন

দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী এবং তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রামের পাশাপাশি তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে কোনো করোনা রোগীর তথ্য পাওয়া যায়নি।

২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। ২০২০ সালে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মারা যান চিকিৎসক ডা. মঈন উদ্দিন।

পরবর্তীতে ২০২১ সালে করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়লে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়।

ট্যাগ : সিলেট করোনা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

১৪ মাস পর সিলেটে আবারও করোনা রোগী শনাক্ত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী এবং তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, হৃদরোগের চিকিৎসার জন্য ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রামের পাশাপাশি তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় নতুন করে কোনো করোনা রোগীর তথ্য পাওয়া যায়নি।

২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। ২০২০ সালে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। মারা যান চিকিৎসক ডা. মঈন উদ্দিন।

পরবর্তীতে ২০২১ সালে করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়লে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। তবে পরবর্তী সময়ে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ