ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৪০

ছবি : সংগৃহিত
ফলো করুন

সুনামগঞ্জের ছাতকে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এতে পথচারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা পৃথক মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গোবিন্দগঞ্জ পয়েন্ট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন পথচারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে আহতের এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও কোনো হতাহতের তথ্য পাওয়ার কথা জানায়নি।

পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগ : ছাত্রদল ছাত্রশিবির সুনামগঞ্জ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৪০

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এতে পথচারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাদের কাছে নেই।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা পৃথক মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল দুটি গোবিন্দগঞ্জ পয়েন্টে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গোবিন্দগঞ্জ পয়েন্ট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় কয়েকজন পথচারীসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন। তবে আহতের এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশও কোনো হতাহতের তথ্য পাওয়ার কথা জানায়নি।

পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের কারণে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ