ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসি ফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৪ শতাংশের বেশি এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৫ হাজার ৭০০ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও রাজশাহী বোর্ডে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ২০২৬ সালে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

২০২৫ সালে ছাত্রীদের পাসের হার ছিল ৮২ দশমিক ০১ শতাংশ এবং ছাত্রদের ছিল ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৫টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এর আগে ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৯টি। ২০২৪ সালে ছিল ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৯৮টি এবং ২০২০ সালে ৩০৮টি।

পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবার রাজশাহী বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যায় উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

ট্যাগ : রাজশাহী শিক্ষা বোর্ড এসএসসি ২০২৬

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ফলে রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

গত বছর অর্থাৎ ২০২৫ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৪ শতাংশের বেশি এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৫ হাজার ৭০০ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবারও রাজশাহী বোর্ডে পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ২০২৬ সালে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

২০২৫ সালে ছাত্রীদের পাসের হার ছিল ৮২ দশমিক ০১ শতাংশ এবং ছাত্রদের ছিল ৭৩ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। ২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩৫টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এর আগে ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৯টি। ২০২৪ সালে ছিল ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৯৮টি এবং ২০২০ সালে ৩০৮টি।

পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবার রাজশাহী বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যায় উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ