ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চট্টগ্রাম বোর্ডে এসএসসির পাসের হার ৫ বছরে সর্বনিম্ন

ছবি : সংগৃহিত
ফলো করুন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে এবারই এ বোর্ডে পাসের হার সবচেয়ে কম।

এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ফলাফলের তথ্য জানান।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। এর আগে ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

ফলাফলে দেখা গেছে, ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪ হাজার ১২৩ জন এবং ছাত্রী ৫ হাজার ২৭৫ জন।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

এ ছাড়া ১০টি প্রতিষ্ঠানে পাসের হার ১০ শতাংশের নিচে, ৪৬৮টি প্রতিষ্ঠানে ১১ থেকে ৫০ শতাংশ এবং ৬৯৩টি প্রতিষ্ঠানে ৫১ থেকে ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ বছরের তুলনায় এবার চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন, ২০২৪ সালে ১০ হাজার ৮২৩ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৫০ জন এবং ২০২২ সালে ১৮ হাজার ৬৬৪ জন।

ট্যাগ : চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি ২০২৬

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বোর্ডে এসএসসির পাসের হার ৫ বছরে সর্বনিম্ন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত পাঁচ বছরের মধ্যে এবারই এ বোর্ডে পাসের হার সবচেয়ে কম।

এবার চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ফলাফলের তথ্য জানান।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। এর আগে ২০২৪ সালে ৮২ দশমিক ৮০ শতাংশ, ২০২৩ সালে ৭৮ দশমিক ২৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭ দশমিক ৫৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

ফলাফলে দেখা গেছে, ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪ হাজার ১২৩ জন এবং ছাত্রী ৫ হাজার ২৭৫ জন।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২১৮টি কেন্দ্রে ১ হাজার ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে ৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

এ ছাড়া ১০টি প্রতিষ্ঠানে পাসের হার ১০ শতাংশের নিচে, ৪৬৮টি প্রতিষ্ঠানে ১১ থেকে ৫০ শতাংশ এবং ৬৯৩টি প্রতিষ্ঠানে ৫১ থেকে ৯৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, গত পাঁচ বছরের তুলনায় এবার চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ৮৪৩ জন, ২০২৪ সালে ১০ হাজার ৮২৩ জন, ২০২৩ সালে ১১ হাজার ৪৫০ জন এবং ২০২২ সালে ১৮ হাজার ৬৬৪ জন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ