ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি হেফাজতের

প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি হেফাজতের
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এর মধ্যে মহান আল্লাহ, রাসুল (সা.), পবিত্র কুরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন এবং কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করার দাবি রয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের মতবিনিময় সভায় লিখিতভাবে এসব দাবি তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

হেফাজতের মহাসচিব মুহাম্মাদ সাজিদুর রহমানের স্বাক্ষরিত লিখিত দাবিতে বলা হয়, ইসলাম ধর্মের অবমাননা ঠেকাতে জাতীয় সংসদে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করতে হবে। পাশাপাশি কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন না করার আহ্বান জানানো হয়।

দাবিতে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতায় জড়িত ব্যক্তি ও নির্দেশদাতাদের বিচার দাবি করেছে সংগঠনটি।

হেফাজত কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস ডিগ্রির মাস্টার্স সমমানের স্বীকৃতি কার্যকর করার দাবি জানিয়েছে। সংগঠনটির দাবি, এর মাধ্যমে কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত হবে। সরকারি চাকরিতে ধর্মীয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস ডিগ্রিকে শিক্ষাগত যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে হেফাজত।

লিখিত দাবিতে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা, হিজবুত তাওহিদ নিষিদ্ধ করা, পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি মিশনারি কার্যক্রম বন্ধ এবং আগের সরকারের সময়ে আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও রয়েছে।

তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমা প্রসঙ্গেও নিজেদের অবস্থান জানিয়েছে হেফাজত। সংগঠনটি টঙ্গী বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা এবং ভারতের মাওলানা সাদের বাংলাদেশে আগমনের নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি জানিয়েছে। পাশাপাশি টঙ্গী ময়দানে সাদপন্থিদের ইজতেমার অনুমতি না দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সভায় দেশের বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন বিশিষ্ট আলেম অংশ নেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান হেফাজতে ইসলাম

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে ৯ দফা দাবি হেফাজতের

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ