বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
ওসি বলেন, সালমান শাহ হত্যা মামলাসংক্রান্ত একটি মামলা সিআইডিতে চলমান রয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে ডনকে নিয়ে যাওয়া হয়েছে।
সিআইডির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।