ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিডনি বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুই উড়োজাহাজের সংঘর্ষ

সিডনি বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুই উড়োজাহাজের সংঘর্ষ
ছবি : সংগৃহিত
ফলো করুন

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে টারম্যাক এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি উড়োজাহাজ। তবে সংঘর্ষ এড়ানো গেলেও ঘটনায় উড়োজাহাজ দুটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সিডনি বিমানবন্দরের টারম্যাকে জেটস্টারের একটি এ৩২০ উড়োজাহাজ এবং কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ খুব কাছাকাছি চলে আসে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।

কর্তৃপক্ষ জানায়, জেটস্টারের উড়োজাহাজটি কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাইলটরা একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ দেখতে পান। উড়োজাহাজটি তখন একটি এয়ারক্রাফট টাগের মাধ্যমে সরানো হচ্ছিল।

পরিস্থিতি বুঝতে পেরে উভয় উড়োজাহাজকে দ্রুত থামানো হয়। তবে আকস্মিক ব্রেক করার কারণে জেটস্টারের একজন কেবিন ক্রু সদস্য আহত হন।

এ ঘটনায় কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের চাকা এবং সেটিকে টেনে নেওয়া টাগের সংযোগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাসও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। জেটস্টারের এক মুখপাত্র জানান, তাদের উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা অনুযায়ী চলছিল। এ সময় অন্য একটি উড়োজাহাজ খুব কাছে চলে আসায় পাইলটদের দ্রুত ব্রেক করতে হয়।

ঘটনার পর বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

ট্যাগ : উড়োজাহাজ সিডনি বিমানবন্দর কাতার এয়ারওয়েজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার৮
  • ০৮ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


সিডনি বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল দুই উড়োজাহাজের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে টারম্যাক এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি উড়োজাহাজ। তবে সংঘর্ষ এড়ানো গেলেও ঘটনায় উড়োজাহাজ দুটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৯ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সিডনি বিমানবন্দরের টারম্যাকে জেটস্টারের একটি এ৩২০ উড়োজাহাজ এবং কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ খুব কাছাকাছি চলে আসে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো।

কর্তৃপক্ষ জানায়, জেটস্টারের উড়োজাহাজটি কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পাইলটরা একটি ক্রসিং ট্যাক্সিওয়েতে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ দেখতে পান। উড়োজাহাজটি তখন একটি এয়ারক্রাফট টাগের মাধ্যমে সরানো হচ্ছিল।

পরিস্থিতি বুঝতে পেরে উভয় উড়োজাহাজকে দ্রুত থামানো হয়। তবে আকস্মিক ব্রেক করার কারণে জেটস্টারের একজন কেবিন ক্রু সদস্য আহত হন।

এ ঘটনায় কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের চাকা এবং সেটিকে টেনে নেওয়া টাগের সংযোগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাসও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। জেটস্টারের এক মুখপাত্র জানান, তাদের উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা অনুযায়ী চলছিল। এ সময় অন্য একটি উড়োজাহাজ খুব কাছে চলে আসায় পাইলটদের দ্রুত ব্রেক করতে হয়।

ঘটনার পর বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ